
লোকজ নৃত্য ও পুথিপাঠের আসরের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ষষ্ঠ ভৈরব পিঠা উৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভৈরব রাজকাচারি চত্বরে উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ইমরান হোসাইন।
আলোচনা শেষে অতিথিরা পিঠার স্টলগুলো ঘুরে দেখেন। পিঠার বৈচিত্র্য ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখে তাঁরা মুগ্ধ হন। এবারের মেলায় ১৫টি স্টল অংশ নেয়।
উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজন। এরপর নিজেদের পরিবেশনা নিয়ে আসে ভৈরব আইডিয়াল স্কুল সাংস্কৃতিক দল। নির্বাচিত আবৃত্তিকারদের কবিতা আবৃত্তির পরই মঞ্চে পুথিপাঠ নিয়ে আসেন মৃদুল ও তাঁর দল। মেলার মাঠ তখন কানায় কানায় পূর্ণ। সবশেষে ব্যান্ড দল ওয়্যারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন।
উল্লেখ্য, আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নৃত্যের সঙ্গে আজ থাকবে যন্ত্রসংগীতের মেলবন্ধন। এ ছাড়া বিশিষ্ট আবৃত্তিকার মীর মাসরুর জামান রনির আবৃত্তি ছাড়াও থাকছে ভৈরব উদয়ন স্কুলের সাংস্কৃতিক দলের পরিবেশনা। দ্বিতীয় দিনের আয়োজন শেষ হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা ও জনি আলমের নির্দেশনায় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ভৈরবের নাটক ‘ভাড়াটে চাই’ মঞ্চায়নের মাধ্যমে।
আগামী রোববার (৪ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই পিঠা উৎসব। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৭ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৭ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১০ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১০ ঘণ্টা আগে