৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। গতকাল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের ছোট ভাই এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের মেজো ভাই।
ম হামিদ জানিয়েছেন, মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ আসার পর শারীরিক জটিলতা দেখা দিলে আইসিইউতে নেওয়া হয়। ৫৪ দিন আইসিইউতে ছিলেন তিনি।
মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। ফেসবুকেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, জায়েদ খান, জিয়াউল ফারুক অপূর্ব, রওনক হাসান, তানভীন সুইটি, নাদিয়া, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেতা জাহিদ হাসান খবরটি শুনেই আফসোস করতে থাকেন। তিনি বলেন, ‘আহা রে সাজ্জাদ ভাই! আহা রে আহা রে! একসঙ্গে কত দিনের পথচলা। মঞ্চে অভিনয় করেছেন। একসঙ্গে কত টিভি নাটকে অভিনয় করেছি। আপাদমস্তক সজ্জন মানুষ ছিলেন। আমাদের ভাইয়ের মতোই স্নেহ করতেন। আমরাও সব সময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে আমাদের দেখা হয়েছিল।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘২৬ আগস্ট আমাদের শেষ দেখা। একসঙ্গে পাশাপাশি বসে ডিনার করেছি। কত গল্প করলাম। খুব কষ্ট লাগছে খবরটা শুনে।’
জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এই ছবির মাধ্যমেই ববিতা অভিনয় শুরু করেন। ববিতার নায়ক ছিলেন মাহমুদ সাজ্জাদ। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়জীবন থেকে নাট্যদল নাট্যচক্রের সক্রিয় সদস্য ছিলেন মাহমুদ সাজ্জাদ। দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ‘জনক’সহ অনেক নাটকে। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি সহস্রাধিক নাটকে অভিনয় করেছেন।

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
৬ ঘণ্টা আগে
রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
৭ ঘণ্টা আগে
মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক তরুণী। রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
১৪ ঘণ্টা আগে