
যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণন। এক তরুণীর করা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে কেরালা পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। আদালত রঞ্জিতকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, একজন উঠতি অভিনেত্রী স্থানীয় পুলিশের কাছে রঞ্জিতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। অভিনেত্রীর অভিযোগ, গত ৩০ জানুয়ারি একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক তাঁকে আলোচনার অজুহাতে নিজের ভ্যানিটি ভ্যানে ডেকে পাঠান। সেখানে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গোপন অভিযানের মাধ্যমে রঞ্জিতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসংগতি পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করে কোচি পুলিশের বিশেষ দল।
গ্রেপ্তারের পরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন রঞ্জিত। তাঁকে এরনাকুলাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন যে, তাঁর কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। সুস্থ বোধ করার পর আজ বুধবার তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বর্তমানে এরনাকুলাম সাব জেলে বিচার বিভাগীয় হেফাজতে আছেন রঞ্জিত। পুলিশের তদন্তকারী দল শিগগির রঞ্জিতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। ঘটনার গভীরে পৌঁছাতে ও আরও কোনো নির্যাতিতা আছেন কি না, তা জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করছে পুলিশ।
কেরালা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম জানিয়েছে, তারা অভিনেত্রীর বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার সময়কার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে।
অন্যদিকে রঞ্জিতের আইনজীবীর পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিচালককে সামাজিক ও পেশাগতভাবে হেনস্তা করার জন্য এই মামলা সাজানো হয়েছে বলে দাবি আইনজীবীর। আইনি পথেই এই ভিত্তিহীন অভিযোগের মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি।
রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এই প্রথম নয়। ২০২৪ সালে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। শ্রীলেখার দাবি ছিল, একটি সিনেমার অডিশন দিতে গেলে রঞ্জিত তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। এই অভিযোগের ফলে কেরালা চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন রঞ্জিত।

চলে গেলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশের পাপেটশিল্পের এই পথিকৃতের প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শোক প্রকাশ করে জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, ‘শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ার আমার মন্টু মামা।
১ দিন আগে
টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। প্রেম করছেন। সেই খবর ঘটা করে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই নীহার বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
‘ওপেনহাইমার’ সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়ে বায়োপিকের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৯৭৭ মিলিয়ন ডলার।
১ দিন আগে
অ্যানিমেশনপ্রেমী দর্শকদের জন্য বড় সুখবর। আরও বিস্তৃত হচ্ছে ‘শ্রেক’-এর দুনিয়া। শ্রেক ইউনিভার্সের সেই বাচাল ও রসিক চরিত্রের ডানকিকে নিয়ে তৈরি হচ্ছে স্পিনঅফ সিনেমা। এতে এবার শ্রেক নয়, ডানকি নিজেই নায়ক, তাকে ঘিরে পুরো গল্প।
১ দিন আগে