জেলা শিল্পকলা একাডেমি চলচ্চিত্র সংসদ, রাজশাহীর আয়োজনে ৫ মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। আগামীকাল মঙ্গলবার শুরু থেকে শুরু হতে চলা এ উৎসব চলবে পরদিন বুধবার পর্যন্ত। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।
আয়োজক সূত্রে জানা গেছে, এ কর্মশালায় ১৪ বছর থেকে ৩৫ বছরের যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের অবশ্যই চলচ্চিত্র বিষয়ক যে কোনো কাজে বিশেষ করে নির্মাণে আগ্রহী হতে হবে। কর্মশালায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ধারণা, চলচ্চিত্রের বিষয়বস্তু নির্ধারণ, ক্যামেরার ব্যবহার, সম্পাদনা ও শব্দ সংযোজন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালাটি পরিচালনা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার বলেন, ‘ইতিমধ্যে ৪০০ জন কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। বিষয়টি বেশ ইতিবাচক। আগ্রহীদের জন্য আগামীকাল (মঙ্গলবার) সকাল ৯টা পর্যন্ত সরাসরি এ কর্মশালায় নিবন্ধনের সুযোগ রয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র বিষয়ক যে জাগরণ তৈরি করতে চায় তা বাস্তবের পথে।’
আসাদুজ্জামান সরকার আরও বলেন, ‘কর্মশালায় ৩ মিনিটের চলচ্চিত্র নির্মাণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সেরা ১৫টি চলচ্চিত্র প্রদর্শনী হবে। এ ছাড়াও সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। যেখানে জেলা শিল্পকলা একাডেমির নৃত্যকলা বিভাগের পরিবেশনায় সাইফুল ইসলাম পরিচালনায় কুশান পালার অংশবিশেষ পরিবেশিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন মলয় ভৌমিক।’

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৫ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১৮ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৮ ঘণ্টা আগে