
তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সংসার পেতেছিলেন টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সৃজিত-মিথিলার সম্পর্ক এখন কী পরিস্থিতিতে আছে, তা নিয়ে নানা জনের নানা মত। বহুদিন হলো একসঙ্গে দেখা যায় না সৃজিত-মিথিলাকে। গুঞ্জন আছে, তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চান না সৃজিত কিংবা মিথিলা কেউই। তবে তাঁদের মধ্যে যে দূরত্ব বেড়েছে, তা স্পষ্ট।
মিথিলার পর সৃজিতের জীবনে এসেছে আরেক নায়িকা। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে ইদানীং বেশ শোরগোল চলছে টালিউডে।
‘লহ গৌরাঙ্গের নাম রে’ নামে নতুন সিনেমা বানাচ্ছেন সৃজিত। তাতে অভিনয় করেছেন সুস্মিতা। শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত-সুস্মিতা। সেখান থেকে পরিচালকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। ছবিতে সমুদ্রের ধারে বেশ রোমান্টিক মুহূর্তে দেখা যায় দুজনকে।
এই ছবির সূত্র ধরে টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছে, পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনকি এটাও শোনা যাচ্ছে, দুজনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন।
গত শুক্রবার ছিল জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার। সেখানেও সুস্মিতার সঙ্গে দেখা যায় সৃজিতকে। দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
সেখানে তাঁদের প্রশ্ন করা হয়, তাঁরা কি সত্যিই প্রেম করছেন? প্রশ্ন শুনে হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, ‘সুস্মিতা কী বলবে তুমি?’ সুস্মিতা হাসতে হাসতে উত্তর দেন, ‘আমি আর কি বলব, আমরা দুজনে খুব ভালো বন্ধু। কয়েক দিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। যাঁরা যা কিছু বলছেন বা লিখছেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না।’

তবে কি সুস্মিতার মেন্টর হয়ে উঠেছেন সৃজিত? কলকাতা টাইমসের এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘মেন্টর খুবই হাই-ফাই টার্ম। আমরা পরস্পরের সঙ্গে নিজেদের পছন্দের গান শেয়ার করি। বাইরে খেতে যাই। সিনেমা নিয়ে গল্প করি। সে আমাকে জোর করে সুশি খাওয়ায়, আমি তাঁকে চাইনিজ খাবার খেতে উৎসাহিত করি।’

আর সুস্মিতা বললেন, ‘লোকে অকারণে গসিপ করে। কিন্তু আমি বুঝতে পারি না, একটি বন্ধুত্ব যখন আমাকে সমৃদ্ধ করছে, সেটা কেন লুকাতে যাব? যদি লুকানোর মতো আসলেই কিছু থাকত, তাহলে কি আমরা একসঙ্গে প্রিমিয়ারে যেতাম? এভাবে এত প্রকাশ্যে একসঙ্গে ঘুরে বেড়াতাম?’
এর আগেও সৃজিত মুখার্জির সঙ্গে একাধিক নায়িকার প্রেমের কথা শোনা গেছে। যাঁদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখার্জি ও ঋতাভরী চক্রবর্তী। তবে সেই প্রেম না টিকলেও প্রাক্তনদের সঙ্গে এখনো সৃজিতের সম্পর্ক ভালো।
আরও খবর পড়ুন:

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৩ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৩ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে