দুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। পশ্চিমবঙ্গে আগামী ১ আগস্ট মুক্তি পাবে জয়ার আরও এক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। একের পর এক সিনেমা দিয়ে আলোচনায় থাকা জয়া হঠাৎ জানালেন, কাজ কমিয়ে দিতে চান তিনি। বছরে করতে চান একটি বা দুটি সিনেমা।
ডিয়ার মা সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সন্দেশ ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে অংশ নেন জয়া। জানালেন কাজ কমিয়ে দেওয়ার ইচ্ছার কথা। জয়া আহসান বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেতা হব। সেই ইচ্ছাও আমার ছিল না। হঠাৎ বুঝলাম অভিনয়টা আমাকে মুক্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। সেটাই একসময় আঁকড়ে ধরলাম। এর বাইরে এখন আর কিছুই করতে পারি না। তবে এটা চাই না যে অভিনয় দিয়ে জীবিকা নির্বাহ করব। আমি আরও সিলেক্টিভ হতে চাই। এটা হয়তো অনেক বড় কথা, কিন্তু আমি চাই। বছরে একটা বা দুইটা কাজ করতে চাই। জীবনটাকে উদ্যাপন করতে চাই। কিন্তু আমাদের আশপাশের সিস্টেমটা এ রকম নয়।’
অভিনয়ের ব্যস্ততা পেরিয়ে যতটা অবসর পান, প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করেন জয়া। গাছপালার যত্ন নেন, বাগান করেন। অভিনেত্রী বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। একটু চাষবাস করতেও পছন্দ করি। বলা যেতে পারে, আমি প্রথমে চাষি তারপরে অভিনেতা। বাড়ির চাল বাদে প্রয়োজনীয় সবকিছু আমি চাষ করি।’
জয়া আরও বলেন, ‘সকালবেলা মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয় করে বা ক্রিয়েটিভ কোনো কিছুর সঙ্গে জড়িত, তোমরা মাটির কাছে যাও। প্রকৃতির কাছে গিয়ে সময় কাটাও। এটা অনেক উপকার দেয়। ১০টা বন্ধুর সঙ্গে খামোখা রাত করে আড্ডা দেওয়ার চেয়ে গাছের সঙ্গে সময় কাটানো বেশি কাজে দেয়। এটা আমার নিজের জীবন থেকে দেখেছি।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে