Ajker Patrika

ভিডিও বার্তায় আলভী বললেন, সন্দেহপ্রবণতার কারণে আমাদের সম্পর্কটা টক্সিক হয়ে গিয়েছিল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভিডিও বার্তায় আলভী বললেন, সন্দেহপ্রবণতার কারণে আমাদের সম্পর্কটা টক্সিক হয়ে গিয়েছিল
যাহের আলভী। ছবি: সংগৃহীত

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নাটকের অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ সোমবার রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। প্রায় আধা ঘণ্টার ওই ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন।

যাহের আলভী বলেন, ‘আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল। তিথির সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই ইকরা টক্সিক ছিল। ও অনেক আগে থেকেই আমার কাছে ডিভোর্স চাইত। কিন্তু আমি কোনো দিন ওকে ডিভোর্স দিতে চাইনি। আমার একটাই কথা ছিল, আমি সংসার করব। কারণ, আমি নিজেই একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া ছেলে। আমি কোনো দিন চাইনি আমার সন্তান রিজিক এই কষ্টটা পাক। আমাদের সম্পর্কের শুরু থেকেই সন্দেহপ্রবণ ছিল ইকরা। এই সন্দেহপ্রবণতার কারণে আমাদের সম্পর্কটা টক্সিক হয়ে গিয়েছিল। এর মধ্যেও আমরা সংসারটি চালিয়ে যাচ্ছিলাম।’

আলভীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছে ইকরার পরিবার। তবে আলভী জানান, তিনি ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেননি। তিনি বলেন, ‘ইকরার কিছু বদঅভ্যাস ছিল, যেগুলো ওকে আরও ক্রেজি করে ফেলেছিল। এগুলো আমি শুধু মুখের কথা বলছি না, আপনাদের প্রমাণ দেখাব। স্ক্রিনশট দেব। ওকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। তবে সেটা আমি করিনি। আমারই কিছু ভাই-বেরাদর, আমাদের কিছু কাছের মানুষ দিনের পর দিন নানা কথা বলে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে।’

রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকাতে ইকরার দাফন সম্পন্ন হয়। শেষ বিদায়েও তাঁকে দেখতে না আসায় নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচনার শিকার হন আলভী। এ বিষয়ে আলভী বলেন, ‘আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসার পরই আমার ওপর মব তৈরি হবে, আমি দেশে আসামাত্রই আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন, আমার ফোনে এ রকম এত এত থ্রেটস এসেছে। আমার কাছে এমন তথ্যও এসেছে যে বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি আসামাত্রই তারা আমাকে মেরে ফেলবে।’

ইকরার পরিবারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে আলভী বলেন, ‘ইকরার পরিবার শেষবারের মতো তার মুখটাও আমাকে দেখতে দেয়নি।’

দেশে ফেরার প্রসঙ্গে আলভী জানান, যেদিন ইকরা আত্মহত্যা করেছেন, সেদিন প্লেনের টিকিট না পাওয়ায় ১ মার্চ তিনি বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু যখন শুনেছেন দেশে ফিরলে তাঁর ওপর আক্রমণ হতে পারে, তখন আর দেশে আসেননি। এখন তিনি নেপালেই অবস্থান করছেন।

একমাত্র ছেলে রিজিকের কথা বলতে গিয়ে আলভী বলেন, ‘এখন যেটা মনে হইতেছে, ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, আমার আসলে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাইলে ইকরা অন্তত বেঁচে থাকত।... বিশ্বাস করেন, আমার দম বন্ধ হয়ে আসে, আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে। আমি সুইসাইড করারও চিন্তাভাবনা করতেছিলাম। বারবার মনে হইতেছিল, আমি ইকরার কাছে চলে যাই। কিন্তু যখনই রিজিকের চেহারা চোখের সামনে ভাইসা ওঠে, আর কিছু মাথায় কাজ করে না। আপনারা প্লিজ রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। প্লিজ, আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারব না, কিন্তু আমি ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারব না। আমি ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাতে চাই। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন প্লিজ। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। ওকে আমি পৃথিবীতে সুন্দর একটা জীবন দিতে চাই। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি দেশে আসলে আইন আমাকে যে শাস্তি দেবে, আইন যে সিদ্ধান্ত নেবে, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত থাকব। কিন্তু আমাকে রিজিকের কাছ থেকে দূরে সরাইয়েন না। এতটুকু আমি হাতজোড় করে বলতেছি।’

অভিনেত্রী তিথির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে আলভী বলেন, ‘দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে ইন্ডাস্ট্রিতে একজন আর্টিস্টের সঙ্গে একজন আর্টিস্টের একটা ভালো বন্ডিং হতেই পারে। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এই কথা না আমি ইকরাকে বলেছি, না আমি তিথিকে কোনো দিন বলেছি। না তিথি কোনো দিন আমাকে এই কথা বলেছে।...তিথির প্রতি একটা সুন্দর নির্ভরযোগ্যতা তৈরি হওয়ার কারণ—চারপাশে এত ভুল মানুষ, এত দুধের মাছি দেখছি, তার মাঝে ওকে আমার অনেস্ট মনে হইছে, ডেডিকেটেড মনে হইছে, কাজ করতে গিয়ে ওর সঙ্গে ভালো বন্ডিং হইছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত