গুজবের কাটতি সব সময় বেশি। সোশ্যাল মিডিয়ার এই মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। গতকাল শাহরুখ খানকে নিয়ে এমনই এক গুজব সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল।
গুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। চিকিৎসক তাঁকে নাকি এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে কিং সিনেমার শুটিং শিডিউল অনেকটা পিছিয়ে গেছে।
তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়।
শাহরুখ খান যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা কিং সিনেমার শুটিংয়ে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে যান। তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফর তাঁর নিয়মিত চিকিৎসার একটি অংশ।
এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল নয়, শাহরুখ যুক্তরাষ্ট্রে গেছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। এ মাসের শেষের দিকে তাঁর ফেরার কথা রয়েছে। এরপরই কিং সিনেমার শুটিংয়ে আবার যোগ দেবেন।
শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এমন গুজব ছড়িয়েছে। একবার খবর রটেছিল, শুটিং করতে গিয়ে তিনি নাকি নাকে গুরুতর আঘাত পেয়েছেন। তড়িঘড়ি নেওয়া হয়েছে হাসপাতালে। তবে পরে জানা যায়, ওটা তাঁর নাকে ছোটখাটো অস্ত্রোপচার ছিল, শুটিংয়ের আঘাত ছিল না।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে