২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এরই মধ্যে নাকি বিয়েটাও সেরে নিয়েছেন টম-জেনডায়া! এ খবর ফাঁস করেছেন তাঁদের স্টাইলিস্ট ল রোচ। সম্প্রতি অ্যাক্টরস অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে এক সংবাদমাধ্যমকে রোচ জানান, টম হল্যান্ড ও জেনডায়ার বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে বেশ আগেই।
দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন চলছিল জেনডায়া এবং টম হল্যান্ডের। গত রোববার আয়োজিত ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে এই জুটির বিয়ের খবর প্রকাশ করেন ল রোচ। সাংবাদিকেরা ঘটনার সত্যতা জানতে চাইলে ল রোচ বলেন, ‘এটি একদম সত্যি! আপনারা কিছুই জানতেন না।’ ল রোচের এ কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কৌতূহলের জন্ম দেয় ভক্তদের মধ্যে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত জেনডায়া বা টম হল্যান্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তাঁদের প্রতিনিধিরাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এই তারকা জুটি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। কয়েক বছর ধরে প্রেম করলেও নিজেদের সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তাঁরা।
এর আগে গত বছরের জানুয়ারিতে জেনডায়া ও টম হল্যান্ডের বাগদানের খবরটি প্রকাশ্যে আসে। টম হল্যান্ডের বাবা ডমিনিক হল্যান্ড একটি অনলাইন প্ল্যাটফর্মে এ বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন। এরপর ২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে জেনডায়ার আঙুলে একটি হীরার আংটি দেখা যায়।
পর্দায় জেনডায়া ও টম হল্যান্ডের রসায়ন প্রথম দেখা যায় ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায়। এরপর তাঁরা ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ একসঙ্গে অভিনয় করেন। এ বছর দুটি সিনেমায় তাঁদেরকে একসঙ্গে দেখা যাবে—‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য ওডিসি’।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৩ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৩ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
৬ ঘণ্টা আগে