
দুই বছর আগে ‘ফ্ল্যাশব্যাক’ দিয়ে টালিউড সিনেমায় নাম লেখান চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে নির্মাতা জানালেন, আগামী মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটি মুক্তি দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশেও ফ্ল্যাশব্যাক মুক্তির আলোচনা হচ্ছে বলে জানান রাশেদ রাহা।
আজকের পত্রিকাকে রাশেদ রাহা বলেন, ‘নানা কারণে ফ্ল্যাশব্যাক সিনেমার মুক্তি আটকে ছিল। তবে সিনেমাটি মুক্তির জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত। শিগগির দর্শক সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে। ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সেখানে মুক্তির পরিকল্পনা করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এরপরই শুরু হবে বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া।’
ফ্ল্যাশব্যাক সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। থ্রিলারধর্মী সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। দুই বছর আগে প্রকাশিত হয়েছিল সিনেমার টিজার।
ফ্ল্যাশব্যাক সিনেমায় বুবলী অভিনীত চরিত্রের নাম শ্বেতা। কৌশিক গাঙ্গুলি ও সৌরভকে দেখা যাবে যথাক্রমে অঞ্জন ও ডিকে চরিত্রে। মঞ্চ থেকে দীর্ঘদিন দূরে রয়েছে জনপ্রিয় অভিনেতা অঞ্জন। সমাজের স্রোতে বয়ে চলেছে ভবঘুরে ডিকের জীবন। অন্যদিকে রয়েছে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা। ভাগ্যের লিখনে একসময় সমাজের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিন চরিত্রের দেখা হয়। পাহাড়ি জনপদে তিন চরিত্রের জীবন কোন পথে বাঁক নেবে তা জানা যাবে ফ্ল্যাশব্যাক-এর গল্পে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।
এদিকে ৮ মে দেশে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি বানিয়েছেন রাখাল সবুজ। এতে বুবলীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ।
মুক্তির ঘোষণা দেওয়া হলেও সর্দারবাড়ির খেলা সিনেমার প্রচারে দেখা যায়নি বুবলীকে। এ বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বুবলী। তবে বিষয়টি বারবার পাশ কাটিয়ে গেছেন নায়িকা, স্পষ্ট কোনো উত্তর দেননি। গুঞ্জন আছে, সন্তান জন্ম দিতে গত মার্চে যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী।

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
৮ মিনিট আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
২৩ মিনিট আগে
দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।
৩৪ মিনিট আগে
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে