Ajker Patrika

অস্ট্রেলিয়ায় দুই নাটকের শুটিংয়ে মাজনুন মিজান ও মৌ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮: ০০
অস্ট্রেলিয়ায় দুই নাটকের শুটিংয়ে মাজনুন মিজান ও মৌ
মাজনুন মিজান ও মৌ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন অভিনেতা মাজনুন মিজান। সেখানে নির্মাণের পাশাপাশি অভিনয় করছেন নাটকে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটি নাটকের অভিনয় শুরু করেছেন মাজনুন মিজান। দুটি নাটকেই তাঁর সঙ্গে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। ‘পেয়িং গেস্ট’ ও ‘গরিবের মেয়ে অস্ট্রেলিয়ায়’ নামের নাটক দুটি পরিচালনা করছেন আল হাজেন।

গতকাল নাটকের শুটিং স্পট থেকে একাধিক ছবি শেয়ার করে নতুন এই নাটকের খবর জানান মাজনুন মিজান। এতে আরও অভিনয় করছেন স্বর্ণলতা। আহসান আলমগীরের চিত্রনাট্যে নির্মিত হচ্ছে নাটক দুটি।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বেড়াতে গেছেন মৌ। যাওয়ার আগেই কথা হয়েছিল নাটক দুটিতে অভিনয়ের ব্যাপারে। সেখানে গিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। মৌ বলেন, ‘দুটি নাটকের দুই রকম গল্প। আমার চরিত্র দুটিও ভিন্ন। লোকেশনে বৈচিত্র্য আছে। শুটিং করে ভীষণ ভালো লাগছে। কাজ দুটি ভীষণ উপভোগ করছি।’

মৌ আরও বলেন, ‘নির্মাতা আল হাজেনের পরিচালনায় ধারাবাহিকে অভিনয় করেছি। যত্ন নিয়ে কাজ করেন তিনি। দর্শকেরা কী ধরনের গল্প চান তা তিনি বোঝেন। এবারও দর্শকদের কথা মাথায় রেখে গল্প নির্বাচন করেছেন তিনি। আশা করছি দর্শক পছন্দ করবেন।’

মাজনুন মিজান জানিয়েছেন, সিডনি শহরে শুটিং হচ্ছে নাটকের। গল্পের চাহিদা অনুযায়ী শহরতলি ও এর আশপাশের বিভিন্ন লোকেশন বেছে নেওয়া হয়েছে। নাটক দুটির প্রচার সময় ও মাধ্যম পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

সারা দেশে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত