
আগামী ১০ মে বিশ্ব মা দিবসে রাজধানীর রাওয়া কনভেনশন হলে দেওয়া হবে ‘গরবিনী মা সম্মাননা’। বাংলাদেশের প্রশাসন, আইন-বিচার, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের পাশাপাশি একজন মেধাবী মায়ের হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হবে। সাংস্কৃতিক অঙ্গন থেকে এ বছর সম্মাননা দেওয়া হবে সংগীতশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু, অভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিনকে।
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে এবং এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে এক যুগ ধরে দেওয়া হচ্ছে গরবিনী মা সম্মাননা। এ বছর হবে ১৩তম আয়োজন। ১০ জন মায়ের হাতে গরবিনী মা সম্মাননা ২০২৬ তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিশেষ অতিথি নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।
এই আয়োজনের প্রধান উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘দেখতে দেখতে গরবিনী মা সম্মাননা দেশের প্রতিষ্ঠিত ও সফল সন্তানদের কাছে কাঙ্ক্ষিত সম্মাননায় পরিণত হয়েছে। প্রতিবছর ১০ জন মায়ের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। গর্বিত মায়েদের সম্মান জানাতে আমাদের এই আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।’
সংগীতশিল্পী কোনাল বলেন, ‘শিল্পী হিসেবে আমি নানা সম্মাননায় ভূষিত হয়েছি। আমার কৃতিত্বের জন্য এবার আমার মাকে সম্মাননা প্রদান করা হচ্ছে। সন্তান হিসেবে এটা আমার জন্য অনেক আনন্দের, অনেক বড় এক পাওয়া। আমার মাকে সম্মানীত করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।’
অভিনেতা পলাশ বলেন, ‘আমার মায়ের হাতে এই সম্মাননা হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
৩ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
৩ ঘণ্টা আগে