শৈশবের তিক্ত অভিজ্ঞতা কীভাবে একজন শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, সেই গল্প নিয়ে তৈরি হয়েছে টালিউড সিনেমা ‘ওসিডি’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বানিয়েছেন সৌকর্য ঘোষাল। আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওসিডির ট্রেলার।
শিশুদের যৌন নির্যাতনের মতো এক সংবেদনশীল সামাজিক বাস্তবতাকে সামনে আনছে ওসিডি। ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারে দেখা গেল, রহস্যজনকভাবে একের পর এক খুন করে চলেছে জয়া অভিনীত চরিত্রটি। এই হত্যার পেছনে আছে তার ছোটবেলার ভয়ংকর অতীত।
সোশ্যাল মিডিয়ায় ওসিডি সিনেমার ট্রেলার শেয়ার করে জয়া আহসান ক্যাপশনে লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।’
নির্মাতা সৌকর্য ঘোষাল জানান, ওসিডি মূলত সাইকোলজিক্যাল ড্রামা। ওসিডিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। তাঁর চরিত্রের নাম শ্বেতা, যার জীবনে রয়েছে অতীতের ধূসর ছায়া, যা তাকে তাড়া করে বেড়ায়। শ্বেতার সেই অতীত সম্পর্কে তার এক রোগী হঠাৎ জেনে যাওয়ায় শ্বেতা তাকে হত্যা করে। এভাবেই তার আশপাশে থাকা, তার বিরুদ্ধাচরণ করা প্রত্যেক মানুষকে শেষ করে দিতে চায় সে।
জয়া আহসান ছাড়া এতে অভিনয় করেছেন বাংলাদেশের আরেক অভিনেতা ফজলুর রহমান বাবু। সিনেমায় আরও আছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
৯ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৪ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১৭ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১৮ ঘণ্টা আগে