
সিনেমার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে ডিপজলের নাম। একসময় বিএনপির রাজনীতি করতেন। গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তাঁর। এমনকি দলটির হয়ে জাতীয় নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন।
তবে আওয়ামী লীগের পতনের পর ডিপজলও ভোল পাল্টালেন। আবারও আশ্রয় নিলেন বিএনপির ছায়াতলে। বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান ডিপজল। তাতে ব্যবহার করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।
ক্যাপশনে ডিপজল লিখেছেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাঁদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা, বিজয়ের এই ইতিহাস, মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস।’
পোস্টারে বিএনপির নেতাদের ছবি ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন ডিপজল। কারণ, বিগত সরকারের সময় আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ডিপজল। ২০২১ সালেও ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। গত আগস্টে সরকার পতনের পর তাঁর নামে হয়েছে একাধিক মামলা। অনেকে বলছেন, মামলা থেকে রেহাই পেতেই ভোল পাল্টেছেন ডিপজল।
ডিপজলের দল পাল্টানোর নীতি নতুন কিছু নয়। এর আগে ১৯৯৪ সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১১ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৬ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১৯ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
২০ ঘণ্টা আগে