
গত মাসের শেষ দিকে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা নিয়ে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে এসেছেন আশনা হাবিব ভাবনা। সময়ের সঙ্গে যাত্রাশিল্পের জনপ্রিয়তা হারানোর গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। গতকাল নতুন আরেক সিনেমার খবর দিলেন ভাবনা। নাম ‘ঢাকা-১২০৫’।

এই বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (আইএফএফআর) ৫৫তম আসরে বিশ্ব প্রিমিয়ার হয় ‘রইদ’ সিনেমার। ইতিমধ্যে দেশে মুক্তির ঘোষণা এসেছে এই সিনেমার। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে রইদ।

স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায় প্রিন্স। এ নিয়ে সারা দিন নানা কথা শোনা গেছে। খবর ছড়ায় যে স্টার সিনেপ্লেক্সে ডিসিপি জমা না দিতে পারায় প্রিন্স চালাতে পারছে না কর্তৃপক্ষ। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানায় ডিসিপি জমা না দেওয়ার তথ্যটি সঠিক নয়।

শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশবাসীসহ প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।