Ajker Patrika

‘লজ্জা’র জন্য নুসরাত ফারিয়ার বিশেষ প্রস্তুতি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘লজ্জা’র জন্য নুসরাত ফারিয়ার বিশেষ প্রস্তুতি
নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রাম

নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় লজ্জা সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন। এতে ফারিয়াকে ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা পুরোপুরি খোলাসা করা হয়নি। তবে নায়িকা আভাস দিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তা বা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং কোনো চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন তিনি।

ফারিয়া জানান, একটি নতুন চরিত্রের প্রস্তুতি কেবল কস্টিউম বা মেকআপেই সীমাবদ্ধ থাকে না। এই সিনেমার জন্য অনেকটা ওজন কমাতে হওয়ায় তাঁর চেহারায় ক্লান্তির ছাপ ও ভলিউম লস দেখা দিয়েছিল। তাই শুটিং শুরুর আগে চেহারার স্বাভাবিক সতেজতা ফেরাতে এই বিশেষ স্কিন ট্রিটমেন্ট নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘সৌন্দর্য আল্লাহ প্রদত্ত হলেও নিজের যত্ন নিজেকেই নিতে হয়, আর আমি সেটা চিকিৎসকের পরামর্শ মেনেই করি। বিশেষ কিছু চরিত্রের জন্য ওজন কমানোর প্রয়োজন পড়ে। লজ্জা সিনেমার জন্য আমাকে প্রায় ৭-৮ কেজি ওজন কমাতে হয়েছে। এতে চেহারায় স্বাভাবিকভাবেই একধরনের ক্লান্তির ছাপ চলে আসে। এ কারণেই ট্রিটমেন্টটি নেওয়া।’

সম্প্রতি শুরু হয়েছে লজ্জার শুটিং। সমাজসচেতনতামূলক গল্পের এই সিনেমার কাহিনি লিখেছেন আব্দুল আজিজ। এতে ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। তবে বাকি অভিনয়শিল্পীদের নাম এখনো ঘোষণা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে জাজের ‘জ্বীন থ্রি’ সিনেমায়। লজ্জার শুটিংয়ে যোগ দেওয়ার আগে ‘লাপাত্তা’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত