
২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে তথ্যচিত্র ‘হ্যাঙ্গিং বাই আ ওয়্যার’। অস্কারের ইতিহাসে এই প্রথমবার কোনো তথ্যচিত্রকে নিজেদের অফিশিয়াল এন্ট্রি হিসেবে বেছে নিল পাকিস্তান।
এমি বিজয়ী নির্মাতা মোহাম্মদ আলী নকভি পরিচালিত তথ্যচিত্রটি ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় বাট্টাগ্রামে ঘটা এক রোমহর্ষক কেব্ল কার দুর্ঘটনার ওপর নির্মিত। মূলত বাট্টাগ্রামের ওই পাহাড়ি অঞ্চলে চলাচলের জন্য যাতায়াত উপযোগী কোনো সড়ক নেই। স্থানীয় বাসিন্দাদের একমাত্র ভরসা এই ঝুঁকিপূর্ণ অস্থায়ী কেব্ল কার। এমন একটি কেব্ল কারে খরস্রোতা নদীর ৯০০ ফুট ওপরে আটকে পড়েছিল ছয় শিশুসহ আট যাত্রী।
হ্যাঙ্গিং বাই আ ওয়্যার তথ্যচিত্রে তাদের রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের বাস্তব ঘটনা উঠে এসেছে। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের সাহসিকতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজ, বেঁচে ফেরা যাত্রীদের বয়ান এবং ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে এটিকে ডকু-থ্রিলারে রূপ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা নকভি বলেন, ‘এটি একটি বাস্তব বিপর্যয়ের সিনেমা। স্থানীয় বাসিন্দারা নিজেদের ক্যামেরায় দৃশ্যগুলো ধারণ করেছিলেন এবং আমার ওপর আস্থা রেখে ফুটেজগুলো দিয়েছেন। এক অর্থে তাঁরা এই সিনেমার সহনির্মাতা। উদ্ধারকাজ এবং ঘটনাটি ধারণ করার ক্ষেত্রে তাঁরা কতটা সাহসী ও কৌশলী ছিলেন, সেটিই এর মূল বিষয়।’
পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত এবং ইউনিভার্সাল পিকচার্স কনটেন্ট গ্রুপের সঙ্গে যুক্ত তথ্যচিত্রটি এরই মধ্যে সানড্যান্স ও ট্রিবেকার মতো মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়ে দারুণ প্রশংসিত হয়েছে। চলতি মাসের শেষ দিকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে মুক্তি পাবে হ্যাঙ্গিং বাই আ ওয়্যার।

নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৫ মিনিট আগে
২০২৪ সালে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল জিয়াউল ফারুক অপূর্বর। এতে এক রহস্যমানবের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। দুই বছর পর এবার আসছে সিনেমাটির প্রিকুয়েল। তবে বড় পর্দায় নয়, এটি তৈরি হয়েছে ওয়েব সিরিজ আকারে। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ নামের এই সিরিজে তেমনই আরেক....
৭ মিনিট আগে
ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে