
শিডিউল জটিলতায় রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তবে আজকের পত্রিকাকে নির্মাতা রায়হান খান জানালেন, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানেন না তিনি। এ নিয়ে ফারিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ওটিটি কনটেন্টে প্রথম কাজ করেন ‘যদি কিন্তু তবুও’ নামের ওয়েব ফিল্মে। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড় পর্দার সিনেমা হিসেবে।

২০২৫ সালের ১৮ মে। গানের ভিডিওর শুটিংয়ের জন্য সেদিন থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া। সময়মতো বিমানবন্দরে পৌঁছান। কিন্তু ফারিয়া জানতেন না, তাঁর জন্য অপেক্ষা করছিল অন্য কিছু। বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে আটক করে পুলিশ।

অভিনয়ের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে প্রকাশ পায় তাঁর প্রথম গান ‘পটাকা’। এখন পর্যন্ত চারটি গান প্রকাশ পেয়েছে তাঁর। গত বছরের শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে রেকর্ড করেছিলেন নতুন গান। সে সময় জানিয়েছিলেন, দ্রুতই গানটি শুনতে পারবেন শ্রোতারা। দেড় বছর পার হয়ে গেলেও এখনো প্রকাশ....