কবরীর দীর্ঘদিনের সহকর্মী নায়িকা ববিতাও স্মৃতির জানালা খুলেছেন। কবরীর মৃত্যুতে ভীষণ মন খারাপ তাঁর। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বিশ্বাস করতে পারছেন না, কবরী নেই!
ববিতা বলেন,‘কানাডা থেকে রাজ্জাক ভাইয়ের ছেলের বউ দুঃসংবাদটা জানালো। শুনেই বুক ধরফর ধরফর করছে। একটা সেকেন্ডও আর ঘুম হয়নি। আমার বিশ্বাস ছিল কবরী আপা ফেরত আসবেন। জুয়েল আইচ, আবুল হায়াত সাহেবরা ফেরত এসেছেন। আমার ধারণা ছিল কবরী আপাও করোনা জয় করে ফিরবেন। শরীরটা একদম ভালো লাগছে না। ভীষণ মন খারাপ। আল্লাহ কবরী আপাকে বেহেশত নসীব করুন দোয়া করি।’
তিনি বলেন,‘এক সাথে অনেক গল্পগুজব করে করে শুটিং করতাম, কত স্মৃতি। বলে শেষ করতে পারবো না। রাজ্জাক ভাই যেদিন মারা গেলেন এফডিসিতে গেলাম তাকে দেখতে। সেদিনই কবরী আপার সাথে শেষ দেখা হয়েছিল। তারপর আর দেখা হলো না। রাজ্জাক আর কবরীকে শেষ দেখার সেই স্মৃতি আজও চোখে ভাসছে আমার। কোনোদিন ভুলবো না। রাজ্জাক-কবরীর মতো কালজয়ী জুটির কথা এদেশের মানুষ কখনো ভুলবে না বলে আমার বিশ্বাস।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৫ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৫ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে