
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশের ‘আলী’। সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। কান উৎসবে জায়গা পাওয়ায় আলী টিমের সদস্যদের শুভকামনা জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। পাশাপাশি উৎসবে আলী টিমের সদস্যদের আসা-যাওয়ার খরচ বহনের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
কান উৎসবে জায়গা পাওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের ডাক পায় টিম আলী। গতকাল সচিবালয়ে উপস্থিত হয়েছিলেন আলী সিনেমার নির্মাতা ও সংশ্লিষ্ট কলাকুশলীরা। তাঁদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের তরুণেরা অলমোস্ট নিজেদের উদ্যোগে অ্যামাজিং জিনিস অর্জন করছে। সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ দিলে তারা আনন্দিত হয়। মূলত তাদের ধন্যবাদ দেওয়ার জন্যই ডাকা হয়েছে। পাশাপাশি তাদের জন্য কিছু কাজ আমরা করতে চাই। কান উৎসবে আলীর যে টিম যাবে, সংস্কৃতি মন্ত্রণালয় তাদের আসা-যাওয়ার খরচ বহন করবে।’
সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘এমন অনেক দেশ আছে, যাদের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেলে তাদের ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন একটি প্রতিনিধিদল পাঠায়। সেই দল সেখানে পার্টির আয়োজন করে। এটা মূলত করা হয় ফিল্মমেকারদের কমিউনিকেশন উন্নয়ন করার জন্য। এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যে কাজ, আমরা সেটা ওই অর্থে এত দিন করিনি। ধীরে ধীরে সেই কাজগুলো শুরু করতে চাই। আলীকে দিয়েই এটা শুরু হচ্ছে। সামনের দিকে বাংলাদেশের হয়ে যারা সম্মান বয়ে আনবে, তাদের সবার পাশে থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়।’
আলীর পরিচালক আদনান আল রাজীব বলেন, ‘আমাদের কাজকে উৎসাহ দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আলী দিয়ে আমাদের যাত্রাটা শুরু হলো। ভবিষ্যতে যারা সিনেমা বানাবে, তাদের জন্য অনুপ্রেরণার হবে। ভালো কাজের সঙ্গে সরকারের সম্পৃক্ততা ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে।’
আগামী ১৩ মে ফ্রান্সের কান সৈকতে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। ২৪ মে উৎসবের সমাপনী দিনে দেওয়া হবে স্বল্পদৈর্ঘ্য বিভাগের পাম দ’র পুরস্কার। এ বিভাগে জুরিপ্রধান হিসেবে আছেন জার্মান পরিচালক মারেন অ্যাডে।

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
২১ ঘণ্টা আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
১ দিন আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
১ দিন আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১ দিন আগে