
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি) গ্রহণ করা হয়েছে।
আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে। গত ৬ ফেব্রুয়ারি নির্বাচিতরা শপথও গ্রহণ করেছেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।
রিটের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। পরে শুনানি শেষে ওই রুল যথাযথ ঘোষণা করা হয়। যার মাধ্যমে সাধারণ সম্পাদক হন জায়েদ খান।
পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন নিপুণ। এতে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত। সেই সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠানো হয় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
নিপুণ সম্পর্কিত আরও পড়ুন:

মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
৮ ঘণ্টা আগে
চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
১১ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
২০ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
২০ ঘণ্টা আগে