চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।
আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘আজ চেম্বার আদালত নেই। আগামী রোববার আমরা এ বিষয়ে শুনানি করব।’ এর আগে বুধবার সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন আদালত। সেই সঙ্গে সমাজকল্যাণ অধিদপ্তরের নির্দেশে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।
এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সোহানুর রহমান সোহান, নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
তবে নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করা হয়। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে হাইকোর্টকে এসংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
ওই নির্দেশ অনুযায়ী রুল শুনানি করে বিষয়টি নিষ্পত্তি করা হয়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন আপিল বোর্ড। এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে। ৬ ফেব্রুয়ারি নির্বাচিতরা শপথও গ্রহণ করেছেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।

মাদারীপুর পৌরসভা নির্বাচনের তফসিল বা তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কবে হবে তাও নির্ধারণ করা হয়নি। তবে অলিগলি আর গাছে গাছে পেরেক মেরে টাঙানো সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ঢেকে গেছে শহর।
৯ মিনিট আগে
আজ বিকেলে উপজেলার পাটুল বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স আলম স্টোরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে দোকানমালিক আশরাফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দের পর ধ্বংস করা হয়েছে।
১৪ মিনিট আগে
ভোলার দৌলতখান উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ রোববার তাঁদের ভোলার আদালতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
নাটোরের লালপুরে পদ্মার চরে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার প্রতিনিধিদলটি উপজেলার বিলমাড়িয়া ও লালপুর সদর ইউনিয়ন এলাকা ঘুরে দেখে। প্রতিনিধিদলের সদস্যরা প্রকল্পের সম্ভাব্যতা, বাস্তবায়ন প্রক্রিয়া, স্থানীয় বিদ্যুৎ চাহিদা এবং বিভিন্ন বিষয়
৩০ মিনিট আগে