বিয়ের পর মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’ নামের ওই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। ‘পরিণীতা’য় ভিন্ন ধরনের চরিত্রে হাজির হয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন শুভশ্রী। এরপর সন্তান জন্মের কারণে লম্বা বিরতি। তবে শুভশ্রী সব সময় চেয়েছেন ক্যামেরার সামনে ফিরতে। ফিরলেনও।
গতকাল ছিল শুভশ্রীর জন্মদিন। এবারের জন্মদিনে অভিনেত্রীর কাছ থেকে বিশেষ ‘সারপ্রাইজ’ পেয়েছেন ভক্তরা। ঘোষণাটি তিনি আগেই দিয়ে রেখেছিলেন। জানিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসবেন। দেবেন সারপ্রাইজ। সন্ধ্যায় দেখা গেল, লাইভে শুভশ্রী দাঁড়িয়ে আছেন জমকালো মঞ্চে। সেখানেই উন্মুক্ত হলো ‘ডা. বক্সী’ ছবির মোশন পোস্টার।
এটিই শুভশ্রীর সারপ্রাইজ। এ ছবি দিয়েই আবার ফিরছেন অভিনেত্রী। শুভশ্রী জানিয়েছেন, ‘ডা. বক্সী’ ছবিতে তিনি অভিনয় করবেন একজন লেখিকার চরিত্রে। নাম তাঁর মৃণালিনী। নতুন গল্পের প্লট ভাবতে শহরের বাইরে একটি হোটেল যান তিনি। আচমকা সেই হোটেলেই ঘটে যায় খুনের ঘটনা। ধীরে ধীরে কাহিনির প্রতিটি চরিত্র এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে।
শুভশ্রী বলেন, ‘ছবিতে খুবই ইন্টারেস্টিং একটি চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান রহস্য থাকবে।’ ছবিতে ডা. বক্সী চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। থাকবেন বনি সেনগুপ্ত, মাহি কর, সৌম্যজিৎ মজুমদার। ‘ডা. বক্সী’ পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু। এর আগে ‘প্রতিদ্বন্দ্বী’ বানিয়েছিলেন তিনি। ওই ছবিতেও ছিল ডা. বক্সী চরিত্রটি। তবে গল্প হিসেবে ‘ডা. বক্সী’ সম্পূর্ণ আলাদা, জানিয়েছেন নির্মাতা।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে