নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাঁদের বাংলা নাটকের অন্যতম আলোচিত জুটিও বলা হয়। এ দুজনের জনপ্রিয় কাজের সংখ্যাও অনেক। ওয়েব কনটেন্টেও একসঙ্গে দেখা গেছে তাঁদের। নিশো সিনেমায় নাম লেখানোর পর ছোট পর্দায় আর দেখা যায়নি নিশো-মেহজাবীন জুটিকে। বছর দুই আগে নিশোর মতো মেহজাবীনও নাম লিখিয়েছেন বড় পর্দায়। ভক্তদের জন্য সুখবর হলো, আবারও একসঙ্গে পর্দায় আসছেন জনপ্রিয় এই জুটি। তবে নাটকে নয়, তাঁরা আসছেন বড় পর্দার জুটি হয়ে।
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটির প্রথম সিনেমার পরিচালক ভিকি জাহেদ, যিনি এই দুজনকে নিয়ে বানিয়েছেন এক ডজনের বেশি জনপ্রিয় টিভি ও ওয়েব কনটেন্ট। তালিকায় আছে ‘নির্বাসন’, ‘ইরিনা’, ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘শিল্পী’, ‘চম্পা হাউজ’ ইত্যাদি।
নিশো-মেহজাবীন জুটির প্রথম সিনেমার নাম ‘পুলসিরাত’। নির্মিত হবে ভিকি জাহেদের পছন্দের রোমান্টিক থ্রিলার ঘরানায়। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। ইতিমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন নির্মাতা। প্রাথমিক কথাবার্তা হয়েছে নিশো ও মেহজাবীনের সঙ্গে।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলসিরাত সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবছেন তাঁরা। দুজনের সঙ্গে কথাও বলছেন। সবকিছু চূড়ান্ত হয়ে গেলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে সিনেমাটি নিয়ে কথা বলতে রাজি নন নির্মাতা ও শিল্পীরা। গতকাল পুলসিরাত সিনেমার খবর ফেসবুকে শেয়ার করে আলফা আই জানিয়েছে, এটি হতে যাচ্ছে এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী প্রজেক্ট।
জানা গেছে, আগামী কোরবানির ঈদে পুলসিরাত মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৩ সালে আলফা আইয়ের ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গত বছর মুক্তি পায় নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’।
বর্তমানে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট থেকে তৈরি হচ্ছে ‘দম’ সিনেমা। এতেও কেন্দ্রীয় চরিত্রে আছেন আফরান নিশো। বানাচ্ছেন রেদওয়ান রনি। এতে নিশোর নায়িকা পূজা চেরি। আগামী রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দম। সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি এ সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
৪ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
৪ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
৪ ঘণ্টা আগে