
বলিউড অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কামাল রশিদ খান ওরফে কেআরকে-কে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরির ওশিওয়ারা এলাকায় একটি বহুতল আবাসন লক্ষ্য করে দুটি গুলি চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে তাঁকে আটক করা হয়।
১৮ জানুয়ারি ওশিওয়ারার একটি আবাসিক ভবনে হঠাৎ দুটি গুলি চালানো হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নালন্দা সোসাইটি নামের ওই ভবনের দ্বিতীয় তলায় একজন লেখক-পরিচালকের ফ্ল্যাট এবং চতুর্থ তলায় জনৈক মডেলের ফ্ল্যাটের কাছে দুটি বুলেটের অংশ পাওয়া যায়।
ঘটনার তদন্তে নামে ওশিওয়ারা পুলিশের ১৮ জন সদস্যের একটি বিশেষ টিম। সঙ্গে ছিল ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল। শুরুতে সিসিটিভি ফুটেজে কোনো সূত্র না পাওয়ায় পুলিশ কিছুটা দিশেহারা হয়ে পড়লেও ফরেনসিক টিমের সহায়তায় জানা যায় যে গুলিগুলো কামাল আর খানের বাংলো থেকেই ছোড়া হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে কেআরকে-কে ওশিওয়ারা থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, জেরার মুখে অভিনেতা দোষ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর লাইসেন্স করা বন্দুক থেকেই এই গুলি চালানো হয়েছিল।
পুলিশ ইতিমধ্যে তাঁর বন্দুকটি বাজেয়াপ্ত করেছে। ওশিওয়ারা থানার এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেআরকে নিজের বয়ানে গুলি চালানোর দায় স্বীকার করেছেন। তাঁর বন্দুকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নথিপত্র তৈরির কাজ চলছে।
আজ শনিবার ভোরের মধ্যেই অভিনেতার আনুষ্ঠানিক গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে পুলিশ জানায়। কেন তিনি হঠাৎ এই গুলি চালালেন, তা নিয়ে এখনো তদন্ত চলছে। বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকা এই অভিনেতার এমন কর্মকাণ্ডে বলিউডে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৫ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৮ ঘণ্টা আগে