
অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ দিয়ে গত ডিসেম্বরে শুরু হয়েছিল সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমার শুটিং। এবার প্রকাশ পেল রাক্ষসের প্রথম পোস্টার। বৃহস্পতিবার প্রকাশিত এই পোস্টারে দেখা গেল চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের ওপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বাঁ হাতে রক্তমাখা চাপাতি। তাঁর মুখ, জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ। তাদের ওপরে গোলাপের বৃষ্টি পড়ছে।
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল তারা। নায়ক বদলে গেলেও বদলায়নি পরিচালক। বরবাদের মতো রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়ামের বিপরীতে রয়েছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়।
প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘রাক্ষস একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস, সিনেমাটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।’
রাক্ষসের আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন তিনি। তাঁকে দেখা গেছে ‘হাউজফুল ৫৫, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’ সিনেমায়। এ ছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছেন তিনি।
শুধু নাতালিয়া নয়, সিনেমাটিতে আরও অনেক চমক রয়েছে বলে জানালেন প্রযোজক সুমি। এই রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। খুব শিগগির রাক্ষস চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলে জানান প্রযোজক।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে