চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে সম্মেলন শুরু হবে সকাল ৯টায়।
দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, সংগঠক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের। তাঁরা অংশ নেবেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনায়।
সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মুক্ত আলোচনা পর্বে বেলা ১১টায় থাকবে ঢাকার বাইরের চলচ্চিত্র সংসদ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় পর্ব। একই সময়ে মূল মিলনায়তনে চলবে নির্মাতা লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ সিনেমার প্রদর্শনী। বেলা ২টায় মুক্ত আলোচনা পর্বে থাকবে বিশ্ববিদ্যালয়ভিত্তিক চলচ্চিত্র সংসদ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়। একই সময়ে মূল মিলনায়তনে শুরু হবে আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’-এর প্রদর্শনী।
বিকেল ৪টায় শুরু হবে পুরস্কার প্রদান ও সমাপনী আয়োজন। চলচ্চিত্র সংসদ আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পর্বে দেওয়া হবে চলচ্চিত্র সংসদ সম্মাননা ২০২৬ ও বিএফএফএস পদক ২০২৫। পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি, তথ্য ও সংস্কৃতিবিষয়ক) জাহেদ উর রহমান।

সাত বছর মদ্যপান থেকে দূরে থাকার পর আবারও মদ্যপান শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তবে এবার তা সীমিত পরিমাণে রাখছেন বলে জানিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি ‘অ্যাসক্যুইর’ (Esquire) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মদ্যপানে ফেরার বিষয়টি খোলাখুলি স্বীকার করেন তিনি।
৫ ঘণ্টা আগে
হলিউড অভিনেতা ব্র্যাড পিট তাঁর জীবনের অন্যতম এক অন্ধকার সময়ের কথা প্রকাশ করেছেন। ‘পারিবারিক সমস্যার’ কারণে একসময় তাঁর মনে আত্মহত্যার চিন্তা এসেছিল বলে জানিয়েছেন এই অস্কারজয়ী অভিনেতা।
১২ ঘণ্টা আগে
ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।
২০ ঘণ্টা আগে
নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি গত জুলাই মাসে মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা ‘মলুয়া’। চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার এই অমর পালা এবার দেখা যাবে বনানীর যাত্রাবিরতিতে। ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায় মলুয়ার তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল।
২০ ঘণ্টা আগে