নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন। ৮ মে ঢাকার ১০০ ফুটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ইন্ডি ফেস্ট’ শিরোনামের কনসার্ট। এবার দেশের আট ব্যান্ড নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মাঠে হতে যাচ্ছে ‘রকা রোল্লা রিফোর্জড’ শীর্ষক কনসার্ট।
টিম আলফা আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস, এভোয়েডরাফা, মেকানিক্স, ইজি, ব্লু জিন্স, এ কে রাহুল এবং প্রিজোনার্স। ১৫ মে বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। বেলা ২টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে গেট।
অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইতে শুরু হয়েছে এই কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম রাখা হয়েছে ১ হাজার টাকা। কনসার্টে অংশ নিতে দর্শকদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছে ব্যান্ডগুলো। তারা আশা করছে, দারুণ একটি আয়োজন হবে, গানে গানে মেতে উঠবে হাজার হাজার দর্শক।
আয়োজকেরা জানালেন, অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া পাচ্ছেন তাঁরা। আশা করছেন প্রায় ৩ হাজার দর্শক উপস্থিত থাকবেন এই কনসার্টে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এক রাত, আটটি ব্যান্ড, হাজারো রক ফ্যানস, আর এনার্জি—যা শুধু ফিল করা যায়, এক্সপ্লেইন করা যায় না। এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়, বরং রক সংগীতপ্রেমীদের জন্য এক বিশাল মিলনমেলা। অনেক প্রতিকূলতার মাঝেও রক সংগীতের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে লাইভ মিউজিকের শক্তি পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে রকা রোল্লা রিফোর্জড কনসার্ট।

মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
২৮ মিনিট আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। এখনো দেশ-বিদেশের হলে চলছে সিনেমাটি। এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দম।
১৭ ঘণ্টা আগে
গত সোমবার দিবাগত রাত ১টায় না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। তিনি একাধারে অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। মঞ্চনাটকে অসামান্য....
১৯ ঘণ্টা আগে