দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট সেকশনের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে তরুণ নির্মাতা তাসনোভা তাবাসসুম নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিপস’। চলচ্চিত্রটি আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টায় দেখা যাবে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক আদিবাসী তরুণীর এই যান্ত্রিক শহরের চাকচিক্যের ভিড়ে আকাঙ্ক্ষা আর আত্মমর্যাদার গল্প কে ঘিরে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন, মো: আল হাসিব খান। এতে অভিনয় করেছেন—ইগিমি চাকমা, নাফিস আহমেদ, মার্শিয়া শাওন, রাহাত আহমেদ ও জহির রায়হান।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে চলছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
মর্যাদাপূর্ণ এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশন বিভাগগুলোতে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে