মুঘল সম্রাট শাহজাহানকে কেন বহিরাগত বলা হবে? তা নিয়ে টুইট করে বিতর্কের মুখে ভারতের জনপ্রিয় গীতিকার ও কবি জাভেদ আখতার। নিজের মন্তব্যের যুক্তি দিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শাহজাহানের তুলনা করেছেন। এরপরেই শুরু হয় বিতর্ক। ট্রোলিংয়ের শিকার হন এই বলিউড ব্যক্তিত্ব।
টুইটে ‘শাহজাহান’ প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করে এই জনপ্রিয় গীতিকারের প্রশ্ন কেনিয়ার বংশোদ্ভূত হয়েও যদি মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াতে পারেন ওবামা, এমনকি জয়লাভও করেন তাহলে শাহজাহানের ক্ষেত্রে এ কথা কেনো বলে মুর্খরা? কেন তাঁকে বহিরাগত বলা হয়? টুইটে আরও লেখেন যে এই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট-এর বাবা জন্মেছিলেন কেনিয়াতে। এখনও তার আত্মীয় স্বজন আছেন কেনিয়াতে। তা সত্ত্বেও আমেরিকাতে জন্মেছিলেন বলে ওবামা মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াতে পেরেছেন। অন্যদিকে, মুঘল সাম্রাজ্যের পঞ্চম প্রজন্ম শাহজাহান। এর ওপর তাঁর মা এবং নানী রাজপুত বংশের ছিলেন। সেই হিসেবে তাঁর শরীরেও রাজপুত রক্ত রয়েছে। তা সত্ত্বেও এই মুঘল সম্রাটের নামের সঙ্গে রয়েছে ‘বহিরাগত’ তকমা।
জাভেদ আখতারের টুইটের রিপ্লেতে অনেকে লেখেন, ওবামাকে মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করেছেন। কিন্তু, শাহজাহান মানুষের দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসনে বসেননি। বংশের খাতিরে সম্রাট হয়েছেন। আবার কেউ বলেন ওবামা নির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী হয়ে আইন মেনে দেশ শাসন করেছিলেন। ওদিকে মুঘলরা সেসবের তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশিমতো, রীতিমতো গায়ের জোরে দেশ শাসন করেছিলেন। হিন্দু স্ত্রী থাকলেই কেউ দেশপ্রেমিক হয় না। মুঘলরা যেখানে এ দেশের মানুষের ওপর অকথ্য অত্যাচার করেছেন সেখানে কী প্রেসিডেন্ট থাকাকালীন ওবামা মার্কিন নাগরিকদের ওপর অত্যাচার করেছিলেন?
জাভেদ আখতারের বিপক্ষে গিয়ে বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী মন্তব্য করেন, 'জাভেদ সাহাব, আপনি ভুল। ওবামা আমেরিকায় চার্চ ধ্বংস করেননি। কোনও মার্কিন বাসিন্দাকে জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করেননি। মুঘলরা সেসব করেছিল কিনা জেনে নিয়েন।’
এর আগেও বিভিন্ন সময়ে ধর্ম নিয়ে কথা বলার কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে জাভেদ আখতারকে। কুরুচিকর মন্তব্য থেকে অশ্লীল ভাষায় নানারকম কটূক্তি শুনতে হয়েছে এই বর্ষীয়ান গীতিকারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দেশদ্রোহী’-র তকমাও শুনতে হয়েছে তাঁকে। এবার নতুন এই বিতর্ক কতদিন চলে সেটাই সকলের দেখার অপেক্ষা।

আজ ঢালিউডের অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা এই নায়ক। সালমান শাহর অকালপ্রয়াণে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর সময় শুটিং ও মুক্তির প্রক্রিয়ায় থাকা একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।
১ দিন আগে
৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার...
১ দিন আগে
শিশু নির্যাতনসংক্রান্ত একটি চ্যাটরুমে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর মার্কিন টেলিভিশনের আইকনিক গেম শো ‘হুইল অব ফরচুন’-এর ঘোষক জিম থর্নটনকে বরখাস্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স টেলিভিশন।
১ দিন আগে
প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। ভক্তদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, সিরিজটির পঞ্চম সিজনের শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে।
১ দিন আগে