গত বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয় ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের ব্যানারে নির্মিত ১০ জন তরুণ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সম্প্রতি সেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স ইউটিউব চ্যানেলে।
ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের ব্যানারে নির্মিত সিনেমাগুলো হলো জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিবের ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’ এবং আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, ইউটিউবে রিলিজ হওয়া কনটেন্টগুলোর মতো না তাঁদের সিনেমাগুলো। অনেকগুলো মিসম্যাচ জনরা আছে। এখানে লোক নামের সিনেমাটি বাংলাদেশি ফোক হরর ঘরানার। এরই মধ্যে সিনেমাটি একাধিক বিদেশি ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। একটা জুতার পয়েন্ট অব ভিউ থেকে বলা হয়েছে সোলমেট সিনেমায়। এই সিনেমাটিও প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। একজন করপোরেট চাকরিজীবী আর জিনের দেখা হওয়া নিয়ে গল্প নিয়ে তৈরি হয়েছে হুদাই মিস সিনেমায়। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ইশপাইট।
ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের পক্ষ থেকে জাহিদুল হক অপু বলেন, ‘এফএনএফ প্ল্যাটফর্মে ২০ জনের মতো সদস্য আছেন। যাঁদের স্বপ্ন এক। এঁদের মধ্যে থেকে এবার ১০ জন নির্মাণ করেছেন আর বাকিরা কাজ করেছেন ক্যামেরার সামনে ও পেছনে। এটা ছিল আমাদের প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আরও নতুন নির্মাতা আসবেন এবং আমরা দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই যার যার জায়গা থেকে ভ্যালু অ্যাড করার মাধ্যমে সিনেমাগুলো নির্মাণের পরিকল্পনা করেছি।’
শেখ কোরাশানী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল স্বল্প বাজেটে সিনেমা নির্মাণ। সেটা আমরা প্রথম সিজনে করেছি। এই প্র্যাকটিসটা আমরা করতে থাকব। পাশাপাশি কীভাবে আরও প্রফেশনাল কাজ করা যায়, সেই চেষ্টাও থাকবে।’

বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করার পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
৬ ঘণ্টা আগে
স্টুডিওর চারদেয়ালের বাইরে বেরিয়ে ইতিহাস-ঐতিহ্যের শিকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিং করা হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। তারই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের গানপাগল শ্রোতাদের জন্য এল সুখবর। নিজের চেনা সুর আর মনছোঁয়া গানের ম্যাজিক নিয়ে আবারও ঢাকায় আসছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়।
৬ ঘণ্টা আগে
শেষ হলো দীর্ঘ সাত বছরের জার্নি। তিনটি সিজন এবং ২৬টি পর্বের পথচলা শেষে পর্দা নামল এইচবিওর জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’র। গত ৩১ মে তৃতীয় সিজনের অষ্টম পর্ব মুক্তির পর সিরিজটির শেষ হওয়ার ঘোষণা দিলেন নির্মাতা, লেখক ও পরিচালক স্যাম লেভিনসন।
৬ ঘণ্টা আগে