
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশে গত শনিবার একটি উল্কা বিস্ফোরিত হয়। এর ফলে সৃষ্ট বিকট শব্দ পুরো অঞ্চলে প্রতিধ্বনিত হয়। বিস্ফোরণটির শক্তি ছিল প্রায় ৩০০ টন টিএনটির সমতুল্য। এই বিস্ফোরণের ফলে, ঘটনাস্থলের নিচে থাকা বাড়িঘর ব্যাপকভাবে কেঁপে উঠে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উপ-সংবাদপ্রধান জেনিফার ডোরেন বলেন, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৬ মিনিটে আগুনের গোলার মতো জ্বলতে থাকা উল্কাটি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চল ও নিউ হ্যাম্পশায়ারের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
তিনি বলেন, ‘এই অগ্নিগোলক বর্তমানে সক্রিয় কোনো উল্কাবৃষ্টির সঙ্গে সম্পর্কিত নয়। এটি ছিল একটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু, মহাকাশের আবর্জনা বা কোনো উপগ্রহের পুনঃপ্রবেশ (রিএন্ট্রি) নয়।’ তিনি আরও বলেন, ‘উল্কাটি ভেঙে যাওয়ার সময় যে শক্তি নির্গত হয়েছিল, তার পরিমাণ প্রায় ৩০০ টন টিএনটির সমতুল্য বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই এত জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’
ডোরেন জানান, উল্কাটি ঘণ্টায় ৭৫ হাজার মাইলেরও বেশি বা প্রায় ১ লাখ ২০ হাজার কিলোমিটার বেগে ছুটছিল। এটি যখন বিস্ফোরিত হয়, তখন ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল প্রায় ৪০ মাইল। হঠাৎ করে শোনা যাওয়া এই বিকট শব্দে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানান, শব্দ এতটাই শক্তিশালী ছিল যে তাঁদের বাড়িঘর পর্যন্ত কেঁপে উঠেছিল।
এর আগে ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্কের আকাশেও একটি অগ্নিগোলক ছুটে যেতে দেখা যায়। নাসার তথ্য অনুযায়ী, একটি বাড়ির সমান আকারের ওই মহাজাগতিক শিলা ভূপৃষ্ঠ থেকে ১৪ মাইল ওপরে বিস্ফোরিত হয়েছিল। এতে প্রায় ৪ লাখ ৪০ হাজার টন টিএনটির সমতুল্য শক্তি নির্গত হয়।
চলতি বছরের ২১ মার্চ টেক্সাসের হিউস্টন মেট্রো এলাকার আকাশে প্রায় ১ টন ওজনের একটি উল্কাখণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হয়। ভূপৃষ্ঠ থেকে ২৯ মাইল ওপরে প্রায় ২৬ টন টিএনটি শক্তির সমান একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর উল্কার একটি টুকরো পন্ডেরোসা ফরেস্ট এলাকার একটি বাড়ির ছাদ ফুটো করে ভেতরে গিয়ে পড়ে। তবে এতে কেউ আহত হননি।
ওই বিস্ফোরণের অভিঘাতে প্রায় ৫১৮ বর্গকিলোমিটার এলাকার জানালার কাচ ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ আহত হন।
এর বাইরে, চলতি বছরের মার্চের মাঝামাঝিতে প্রায় ৬ ফুট ব্যাসের এবং ৭ টন ওজনের একটি ছোট গ্রহাণু বা উল্কাখণ্ড ওহাইও অঞ্চলের আকাশে প্রবেশ করে। এটি প্রতি ঘণ্টায় প্রায় ৪৫ হাজার মাইল বেগে এসে ভ্যালি সিটির আকাশে বিস্ফোরিত হয়। এর বিস্ফোরণের ক্ষমতা ছিল ২৫০ টন টিএনটির সমান। ওহাইও এবং পেনসিলভানিয়াজুড়ে এর বিকট শব্দ শোনা গিয়েছিল।
আবার মার্চের শুরুতে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসের আকাশ জুড়ে একটি বিশাল এবং দীর্ঘস্থায়ী আগুনের গোলক দেখা যায়। প্রায় ৬ সেকেন্ড ধরে আকাশে জ্বলন্ত ট্রেইল বা রেখা তৈরি করে উল্কাটি টুকরো টুকরো হয়ে যায়। জার্মানির কোবলেনৎস-গুলস শহরের একটি বাড়িতে এর ছোট উল্কাপিণ্ড এসে আঘাত করে।

আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
৪ দিন আগে
প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে ভবিষ্যতে খাওয়ার উপযোগী, ভ্যানিলা-স্বাদের কুকি তৈরি করা সম্ভব হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জিনগতভাবে পরিবর্তিত ইস্ট বা খামির ব্যবহার করে এই কুকি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে।
১২ দিন আগে
প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
১৪ দিন আগে
যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ইতালির পলিটেকনিকো দ্য তুরিনের এক যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি কেজি পেলোড (মালামাল) মহাকাশে পাঠাতে বিশ্বের প্রধান মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে ভারতের খরচ সবচেয়ে বেশি।
১৪ দিন আগে