অনেক সময় দেখা যায়, চার্জে বসানোর পর স্মার্টফোনটি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে উঠছে। প্রতিদিন যদি আপনার স্মার্টফোন গরম হতে থাকে, তবে বিষয়টি মোটেও হেলাফেলা করার মতো নয়। এটা বড় কোনো সমস্যার লক্ষণ হওয়ার আশঙ্কা বেশি।
চার্জে থাকা অবস্থায় ফোন নিয়মিত অতিরিক্ত গরম হওয়ার পেছনে মূলত তিনটি প্রধান কারণ দায়ী থাকতে পারে।
আপনার স্মার্টফোনের চার্জ যদি আগের চেয়ে অনেক দ্রুত শেষ হয়ে যেতে শুরু করে, তবে ফোনের সেটিংসে গিয়ে অবশ্যই ব্যাটারির স্বাস্থ্য বা ব্যাটারি হেলথ চেক করে নেওয়া উচিত।
ত্রুটিপূর্ণ চার্জিং কেব্ল কিংবা নষ্ট ব্যাটারির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্মার্টফোন গরম হওয়ার বিষয়টি নজরে আসামাত্রই সুরক্ষার স্বার্থে কোনো অভিজ্ঞ ব্যক্তিকে জানান। কোনো বড় ক্ষতি হওয়ার আগে ফোনটি পরীক্ষা করে নেওয়া এবং নিরাপদ থাকাটাই বুদ্ধিমানের কাজ।
স্মার্টফোন চার্জে দেওয়ার সময় আমাদের ছোট কিছু অসচেতনতাও বড় বিপদের কারণ হতে পারে। বিপদ এড়াতে স্মার্টফোন সব সময় ঠান্ডা এবং সমান জায়গায় রেখে চার্জ দেওয়া উচিত।
অনেকে বিছানায় বালিশের ওপর, বালিশের নিচে কিংবা কম্বল বা লেপের নিচে স্মার্টফোন রেখে চার্জ দেন। এটি বিপজ্জনক। এসব নরম কাপড়ে তৈরি জিনিসপত্র চার্জিংয়ের সময় ফোনের তৈরি হওয়া তাপ ভেতরে আটকে রাখে। ফলে ফোনটি আরও বেশি গরম হয়ে যায়, যা সরাসরি অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করে। তাই ফোনের সুরক্ষায় এটিকে উন্মুক্ত জায়গায় রেখে চার্জ দেওয়া ভালো।
সূত্র: বিবিসি

প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
১ ঘণ্টা আগে
হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১ দিন আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে