
বক্স অফিসে অবিশ্বাস্য ঝড় তুলেছে মারাঠি ভাষার আধ্যাত্মিক ড্রামা ঘরানার সিনেমা ‘দেউল ব্যান্ড ২’। মাত্র ৮ থেকে ১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতিমধ্যে বক্স অফিসে ৮৯ কোটি রুপির বেশি আয় করেছে। দ্রুত এগিয়ে যাচ্ছে ১০০ কোটির ক্লাবের দিকে।
এই সাফল্যের পেছনে পর্দার অন্তরালে বড় ভূমিকা রেখেছেন শাহরুখ খান। সিনেমাটি মুক্তির ঠিক আগমুহূর্তে এক বড় সংকট থেকে নির্মাতাদের বাঁচিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেউল ব্যান্ড ২-এর পরিচালক প্রবীণ তার্দে জানিয়েছেন, সিনেমাটির থিয়েটার রিলিজের জন্য প্রয়োজনীয় ৪২ থেকে ৪৫ লাখ রুপির একটি বড় বিল সম্পূর্ণ মওকুফ করে দিয়েছিলেন শাহরুখ খান।
পরিচালক প্রবীণ তার্দে জানান, দেউল ব্যান্ড ২ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তাঁদের ডিসিপির প্রয়োজন ছিল। এর জন্য তাঁরা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের দ্বারস্থ হন। নির্মাতাদের ধারণা ছিল, এই প্রক্রিয়ায় হয়তো ১২ লাখ রুপির মতো খরচ হবে। কিন্তু রেড চিলিস থেকে তাঁদের প্রায় ৪২ লাখ রুপির একটি বিল দেওয়া হয়।
সেই কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে প্রবীণ তার্দে বলেন, ‘বিল এসেছিল ৪২ লাখ রুপি। আমাদের কাছে তখন এত টাকা ছিল না, আর কোথা থেকে এই টাকা জোগাড় করব, সেই উপায়ও জানা ছিল না। আমরা রেড চিলিসের কাছে গিয়ে আমাদের পরিস্থিতির কথা খুলে বলি। আমরা জানাই, আমাদের বাজেট খুবই সীমিত। কিন্তু আমরা এটি বড় পরিসরে মুক্তি দিতে চাই এবং তাদের সহযোগিতা কামনা করি।’
নির্মাতার এই অনুরোধের বিষয়টি শাহরুখ খানের কানে গেলে তিনি তাঁর টেকনিক্যাল টিমের কাছে সিনেমাটি সম্পর্কে খোঁজ নেন। টিম তাঁকে জানায়, এই সিনেমা যাঁরা বানাচ্ছেন, তাঁরাই এর আগে বিখ্যাত মারাঠি সিনেমা ‘মুলশি প্যাটার্ন’ তৈরি করেছিলেন। মুলশি প্যাটার্ন সিনেমাটির হিন্দি রিমেক ছিল সালমান খানের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মুলশি প্যাটার্নের কারণে শাহরুখ আগে থেকেই প্রবীণ তার্দেদের কাজের ব্যাপারে অবগত ছিলেন।
যখন শাহরুখ জানতে পারেন, দেউল ব্যান্ড ২ একটি দারুণ আবেগঘন সিনেমা এবং শুধু টাকা বকেয়া থাকার কারণে এর ডিসিপি আটকে আছে, তখন তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। সেই কথা জানিয়ে নির্মাতা প্রবীণ তার্দে বলেন, ‘শাহরুখ টিমকে সরাসরি নির্দেশ দিয়ে বলেন, ওদের ডিসিপি দিয়ে দাও, পেমেন্টের বিষয়গুলো আমরা পরে দেখব। সিনেমা যদি ভালো হয়, তবে ওদের কাজটা আটকে রেখো না।’
দেউল ব্যান্ড ২ যখন সুপারহিট, তখন অনেকেই এর প্রশংসা করছেন। কিন্তু প্রবীণ তার্দে মনে করেন, শাহরুখ খান তখন এই অবদান না রাখলে হয়তো সিনেমাটি আলোর মুখ দেখতে পারত না।
পরিচালক প্রবীণ বলেন, ‘আজ সিনেমাটি ১০০ কোটির ক্লাবের দিকে যাচ্ছে এবং সবাই বাহবা দিচ্ছে। কিন্তু শাহরুখ খান যখন আমাদের সাহায্য করেছিলেন, তখন সিনেমাটি কিছুই ছিল না। কেউ জানত না এটি চলবে কি না। কোনো গ্যারান্টি ছাড়াই তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। মারাঠি সিনেমার প্রতি তিনি যে সম্মান দেখিয়েছেন, তার জন্য আমি আজীবন তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব।’
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দেউল ব্যান্ড’-এর সিকুয়েল দেউল ব্যান্ড ২। এতে ভারতের কৃষকদের আত্মহত্যার মতো সংবেদনশীল বিষয়ের পাশাপাশি ভক্তি বনাম নাস্তিকতার মনস্তাত্ত্বিক লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
২ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
২ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
২ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
২ ঘণ্টা আগে