
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটির বাংলা রূপান্তর।
২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তুরস্কের স্টার টিভিতে প্রচারিত হয়েছিল কারা সেভদা। এ পর্যন্ত ১১০টির বেশি দেশে সিরিজটি প্রচারিত ও অনূদিত হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও ইউরোপে সিরিজটি অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছে। প্রথম তুর্কি ড্রামা সিরিজ হিসেবে ৪৫তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতেছিল কারা সেভদা।
গল্পের কেন্দ্রে রয়েছে কামাল সোয়দেরে নামের এক মধ্যবিত্ত তরুণ ও ধনী পরিবারের স্বাধীনচেতা চিত্রশিল্পী নিহান সেজিন। সামাজিক দূরত্বের বাধা সত্ত্বেও তারা একে অপরের প্রেমে পড়ে। বাধা হয়ে দাঁড়ায় ক্ষমতাবান ধনকুবের এমির কোজজুওলু। নিহানকে পেতে তার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক কষে এমির। ভাইকে খুনের মামলা থেকে বাঁচাতে এমিরকে বিয়ে করতে বাধ্য হয় নিহান। আর কামাল অন্য শহরে কাজ নিয়ে চলে যায়।
কয়েক বছর পর কামাল সফল ব্যবসায়ী হয়ে শহরে ফিরে আসে এবং নিহানের জীবনের রহস্য ও তাদের বিচ্ছিন্নতার পেছনের সত্য উন্মোচন করতে শুরু করে। শুরু হয় প্রেম আর প্রতিশোধের লড়াই। এমিরের নানা ষড়যন্ত্রের জাল টপকে আবারও কাছাকাছি আসে কামাল ও নিহান। এতে কামালের ভূমিকায় অভিনয় করেছেন বুরাক ওজচিভিত, নিহান চরিত্রে নেসলিহান আতাগুল ও খলচরিত্র এমিরের ভূমিকায় কান উরগানসিওগ্লু।
বাংলা ডাবিংয়ে এ তিন কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম, রুবাইয়া মতিন গীতি ও মোর্শেদ সিদ্দিকী মরু। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে অনন্ত ভালোবাসা সিরিজের অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে