
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে। অবশেষে গতকাল শুক্রবার সনি ৮ ঘোষণা করল, ১৫ আগস্ট শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রচারে আসবে গোপাল ভাঁড়ের নতুন পর্ব।
২০১৫ সালে সনি ৮ চ্যানেলে শুরু হয়েছিল গোপাল ভাঁড়ের প্রচার। ভাঁড় অর্থ হলো যারা মজার মজার কথা বলে বা মজার ঘটনা ঘটিয়ে মানুষকে আনন্দ দেয়। গোপাল ভাঁড় ছিল তেমনই একজন মানুষ। তবে শুধু হাসির মধ্যে আটকে থাকেনি গোপাল ভাঁড়।
নিখাদ হাস্যরস, বুদ্ধিমত্তা এবং শিক্ষণীয় বার্তার জন্য বাঙালি দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় এই কার্টুন সিরিজ। প্রতিটি পর্বে দেখা যায় কীভাবে গোপাল তার উপস্থিত বুদ্ধি দিয়ে রাজ্যের জটিল সমস্যার সমাধান করে, ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। মানুষ বাস্তবে যেমন সমাজব্যবস্থা দেখতে চায়, তারই কিছুটা প্রতিফলন এই কার্টুনে দেখা যায়।
ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় গোপাল ভাঁড়। ইউটিউবেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সিরিজটির।
গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ করে বন্ধ হয়ে যায় গোপাল ভাঁড়ের নতুন পর্ব। টিভি চ্যানেল ও ইউটিউব—কোথাও প্রকাশ করা হচ্ছিল না নতুন পর্ব। এমন সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় গোপাল ভাঁড়ের একটি পর্বের দৃশ্য। যেখানে দেখা যায়, মৃত্যুশয্যায় শুয়ে আছে গোপাল ভাঁড়। তার পাশে দাঁড়িয়ে কাঁদছে গোপালের স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা। সেই দৃশ্যের সূত্র ধরে গুঞ্জন ছড়ায়, শেষ হয়ে গেছে গোপাল ভাঁড়। যদিও ভাইরাল হওয়া দৃশ্যটি পুরোনো পর্বের।
এ ছাড়া সনি ৮ চ্যানেলের নীরবতা গোপাল ভাঁড় শেষ হওয়ার গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। অবশেষে কার্টুন সিরিজের নতুন পোস্টার শেয়ার করে নতুন পর্বের ঘোষণা দিল সনি ৮।

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে