হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। শুটিং সেটে পাঁজরে আঘাত পেয়েছেন তিনি। অভিনেতার বরাত দিয়ে বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই অমিতাভকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকেরা জানিয়েছেন, পাঁজরের কার্টিলেজ ভেঙেছে তাঁর। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন অভিনেতা।
সংবাদটি নিশ্চিত করে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘শুটিংয়ে আঘাত পেয়েছি। আমার পাঁজরের কার্টিলেজ ভেঙেছে, ডান দিকের মাংসপেশিতে আঘাত পেয়েছি। তাই শুটিং বাতিল করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়েছি হায়দরাবাদের এআইজি হাসপাতালে, এরপর বাসায় চলে এসেছি। ব্যান্ডেজ করা হয়েছে, বিশ্রাম নিতে বলা হয়েছে। ব্যথা আছে। নড়তে এবং নিঃশ্বাস নিতে ব্যথা লাগে। কয়েক সপ্তাহ লাগবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে। ব্যথার ওষুধও দেওয়া হয়েছে।’
‘প্রজেক্ট কে’ পরিচালনা করছেন পরিচালক নাগ অশ্বিন। প্রযোজনা করেছে বৈজয়ন্তী মুভিজ। প্রভাস ও দীপিকার সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ছবিটি একই সঙ্গে তেলুগু ও হিন্দি ভাষায় নির্মাণ করা হচ্ছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে