সাইফ আলী খান অটোচালক ভজন সিং রানার সঙ্গে দেখা করেছেন। যিনি ১৬ জানুয়ারি ভোরে অভিনেতাকে তাঁর বাড়িতে ছুরিকাঘাতের পর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সাইফ আলী খান ২১ জানুয়ারি লীলাবতী হাসপাতাল ছেড়ে যাওয়ার আগে ভজন সিং রানার সঙ্গে দেখা করেন।
একটি ছবিতে দেখা গেছে, সাইফ আলী খান হাসছেন এবং ভজন সিং রানার পাশে দাঁড়িয়ে রয়েছেন। আরেকটি ছবিতে দেখা যায়, সাইফ তাঁর কাঁধে হাত রেখেছেন।
গত বুধবার দিবাগত রাতে সাইফের বাসভবন সদগুরু শরণে এক চোর ঢুকে তাঁর ওপর হামলা চালায়। অভিনেতার শরীরের ছয় জায়গায় ছুরিকাঘাত করা হয়। পরে সাইফ ছয় দিন হাসপাতালে কাটান এবং মারাত্মক ক্ষত সারানোর জন্য দুটি অস্ত্রোপচার করান। হামলার পর একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অটোচালক ভজন সিং রানা জানান, তিনি জানতেন না যে তাঁর যাত্রী সাইফ আলী খান। জরুরি পরিস্থিতিতে তিনি সাহায্য করেন। মঙ্গলবার সাইফ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর রানা বলেন, ‘তাঁরা আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। তাঁর মা ও সন্তানেরাও উপস্থিত ছিলেন। আমি তাঁকে বলেছিলাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তাঁর জন্য আমি প্রার্থনা চালিয়ে যাব।’
এনডিটিভিতে সাক্ষাৎকারে রানা বলেন, ‘সেই রাতে লিঙ্কিং রোড দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একজন এসে রিকশা থামানোর অনুরোধ করেন। আমি জানতাম না যাত্রীটি কে। যখন দেখলাম, তিনি রক্তাক্ত শার্ট পরে ছিলেন। সঙ্গে একটি শিশু ও এক যুবকও ছিল।’
এই ঘটনার পরে পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যিনি ভুয়া পরিচয়ে ভারতে বসবাস করছিলেন এবং সাইফ আলী খানকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৮ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৯ ঘণ্টা আগে