
চলতি বছরই অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল অভিনেতা বিজয় ভার্মার। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে তাঁদের সম্পর্কের সমীকরণ। এখন তাঁরা শুধুই ‘বন্ধু’। একে অপরের প্রতি সম্মান রেখে দূরত্ব টেনেছেন তাঁরা।
সম্প্রতি বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি—সবখানেই তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জন নিয়ে চলছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে প্রেমের সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা করে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজয় ভার্মা।
সংবাদ সংস্থা আইএনএসের মুখোমুখি হয়ে বিজয় ভার্মা বলেন, ‘যে সম্পর্ককে আইসক্রিমের মতো উপভোগ করতে পারে, সে ভালো থাকবে। যার যে ফ্লেভারই আসুক, সেটা মন ভরে উপভোগ করুন, দৌড়ে যান।’
বিজয়ের এই মন্তব্যের পর থেকেই গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে। অনেকে বলছেন, তিনি হয়তো নতুন সম্পর্কে জড়িয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, তামান্নার মতো একজন অভিনেত্রীকে ছেড়ে তিনি ভুল করেছেন।
বলিউডের একটি সূত্রের দাবি, তামান্না ভাটিয়া খুব দ্রুত বিয়ে করতে চেয়েছিলেন। বয়স ত্রিশে পৌঁছানোয় তিনি প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু বিয়েতে আগ্রহী ছিলেন না বিজয় ভার্মা। এ নিয়েই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর শুরু হয় মান-অভিমান ও বাগ্বিতণ্ডা, যা শেষ পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।
তবে বিচ্ছেদের বিষয়ে তামান্না বা বিজয় কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। যদিও সম্প্রতি রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাড়ানির হোলি পার্টিতে দুজনই উপস্থিত ছিলেন, তবে আগের মতো একসঙ্গে দেখা যায়নি। এরপর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
সূত্র আরও বলছে, কয়েক সপ্তাহ আগেই তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে। যৌথ সিদ্ধান্তেই তাঁরা আলাদা হয়েছেন, তবে বন্ধুত্ব বজায় থাকবে। মাসখানেক আগেও তাঁদের বিয়ে নিয়ে জোর আলোচনা চললেও এখন তাঁরা নতুন করে জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে