
বলিউড অভিনেতা সালমান খানের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন রাজস্থানের যোধপুরের কাছে কঙ্কানি গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। এ নিয়ে জেলেও যেতে হয়েছে তাঁকে। তিন দশক হতে চললেও এখন পর্যন্ত মামলার মীমাংসা হয়নি।
সালমানের এই বিতর্কিত অধ্যায় নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’। সিনেমার অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হয়নি এখনো। গত সপ্তাহে প্রকাশ পায় কালা হিরণ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে এক ব্যক্তি একটি লক্ষ্যবস্তুর দিকে রাইফেল তাক করে আছে, এক পাশে সেই ব্যক্তির আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছবি। লোকটিকে দেখতে সালমান খানের মতো লাগছে।
প্রযোজকও নিশ্চিত করেছেন, ১৯৯৮ সালে সালমান খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এবং লরেন্স বিষ্ণুইয়ের মধ্যে যে শত্রুতা, সেটি নিয়ে এই সিনেমা। এর পর থেকে আলোচনার কেন্দ্রে কালা হিরণ। ২০ জুন সিনেমার টিজার মুক্তির কথা। তার আগেই বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং সালমান খান।

কালা হিরণ সিনেমার মুক্তি আপাতত স্থগিত রাখতে এবং সিনেমাসংক্রান্ত প্রচারমূলক কনটেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমান খানের আইনজীবী। সম্প্রতি সেই আইনি নোটিশ ইনস্টাগ্রামে শেয়ার করে বিষয়টি জানিয়েছেন প্রযোজক অমিত জানি। তবে কাস্টিং ডিরেক্টর অক্ষয় পান্ডের উদ্দেশ্যে এই নোটিশ পাঠানো হয়েছিল গত ২৪ এপ্রিল। সেখানে উল্লেখ করা হয়, সালমান খানের অনুমতি না নিয়ে তাঁর জীবনের এই সংবেদনশীল আইনি মামলা নিয়ে সিনেমার গল্প সাজানো হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত জীবন এবং সামাজিক সম্মানের ওপর বড় আঘাত। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তাঁর জীবনের সত্য ঘটনা বা কোনো বিচারাধীন আইনি মামলাকে বাণিজ্যিক সিনেমার স্বার্থে এভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয়। এতে অভিনেতার সম্মান ক্ষুণ্ণ হতে পারে।
এমন নোটিশে ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন অমিত জানি। তিনি বলেন, ‘এই নোটিশের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো, যাতে তারা তাঁর তারকাখ্যাতির সামনে নতি স্বীকার করে। মানুষকে ভয় দেখানো তাঁর স্বভাব আর ভয় না পাওয়া আমার স্বভাব।’
কালা হিরণ পরিচালনা করেছেন ভরত শ্রীনাত। এর আগে ‘উদয়পুর ফাইলস’ বানিয়ে আইনি জটিলতার মুখে পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের আইনি চাপ বা সমালোচনা তাঁকে আর মানসিকভাবে দুর্বল করতে পারবে না। ভরত শ্রীনাত বলেন, ‘আমার আগের সিনেমা উদয়পুর ফাইলস আমাকে শিখিয়েছে কীভাবে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়ে লড়াই করতে হয়। আমরা আইনি নোটিশ পেয়েছি এবং এর যথাযথ আইনি জবাব দেওয়া হবে।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে