প্রিমিয়ারে নারীর মৃত্যু

‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে বক্স অফিসে সিনেমার দাপট, অন্যদিকে সাধারণ জনগণ, ভক্ত থেকে শুরু রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে আল্লু অর্জুনকে নিয়ে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে দক্ষিণী এ সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি। শুধু তাই নয় বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট-পাটকেল, গেটে চালানো হয়েছে ভাঙচুর।
এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। তবে নিরাপত্তার কথা চিন্তা তাঁর দুই সন্তানকে অন্যখানে পাঠিয়ে দিয়েছেন দক্ষিণী এই সুপারস্টার।
গতকাল রোববার আল্লু অর্জুনের বাড়ির সামনে করা বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বিক্ষোভকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস...’ স্লোগান দিতে শোনা যায়। হাতে প্ল্যাকার্ড।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসার ঘণ্টাখানেক আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আল্লু অর্জুন লিখেন, ‘সমস্ত অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দ প্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ রকম কোনো কাণ্ড ঘটালে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেব।’
এ দিকে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘যখন সেই ফিল্মস্টারকে জানানো হয়, প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এক নারীর মৃত্যু হয়েছে। তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি ওই হলে বসে পুরো সিনেমা দেখেন, যাওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান। আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি।’
অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। এরপর সংবাদ সম্মেলনে সুপারস্টার দাবি করেন, তাঁকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আল্লু অর্জুন বলেন, ‘দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি এ রকম মানুষ নই। সেদিন সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়েই আমি সেখানে যাই। সেখানে পুলিশ ভিড় সরাচ্ছিল। যদি তাঁরা বলতেন, অনুমতি নেই আপনি ফিরে যান; আমি তখনই ফিরে যেতাম।’

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে