
আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক থামছেই না। একদিকে ‘পুষ্পা ২’ ধারাবাহিকভাবে দাপট দেখিয়ে যাচ্ছে সিনেমা হলে; অন্যদিকে এ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় আল্লুকে নিয়ে চলছে সমালোচনা। বিনোদন অঙ্গন ছাড়িয়ে বিষয়টি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনও।
আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘যখন সেই ফিল্মস্টারকে জানানো হয়, প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এক নারীর মৃত্যু হয়েছে। তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি ওই হলে বসে পুরো সিনেমা দেখেন, যাওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান। আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি।’
অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। এরপর সংবাদ সম্মেলনে সুপারস্টার দাবি করেন, তাঁকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আল্লু অর্জুন বলেন, ‘দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি এরকম মানুষ নই। সেদিন সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়েই আমি সেখানে যাই। সেখানে পুলিশ ভিড় সরাচ্ছিল। যদি তাঁরা বলতেন, অনুমতি নেই আপনি ফিরে যান; আমি তখনই ফিরে যেতাম।’
আল্লু জানান, এক নারীর মৃত্যু এবং ওই নারীর সন্তানের আহত হওয়ার খবর পাওয়ার পরই তাঁর লোকজন সেখানে গিয়েছিলেন। খোঁজখবর নিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পর আইনি বাধ্যবাধকতায় শিশুটিকে দেখতে যেতে পারেননি। এদিকে গতকাল বিকেলে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ প্রদর্শন করেছে আল্লু অর্জুনের বাড়ির সামনে। তাঁর বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে তারা।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৫ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৫ ঘণ্টা আগে