
জনপ্রিয় সিনেমার সিক্যুয়াল হিসেবে নয়, বরং সিনেমাকে ঘিরে দুই মৃত্যু, আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা এবং তাঁর একদিনের কারাবাস নিয়ে তুমুল চর্চা চলছে। এসবের মধ্যে বক্স অফিস কাঁপিয়ে চলছে ‘পুষ্পা ২’। মাত্র ১৬ দিনেই আয় হাজার কোটি রুপি ছাড়িয়েছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, ‘পুষ্পা ২’ ঝড় সহজে কমছে না।
অন্যদিকে মাস না পেরোতেই সিনেমাটি ওটিটিতে প্ল্যাটফর্মে মুক্তির কথাও শোনা যায়। সিনেমাটির প্রযোজক চাইছিলেন, সিনেমা হলের সঙ্গে ওটিটিতেও ব্যবসা করতে।
তবে এমন খবরে সম্প্রতি পুষ্পা টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এখনই ওটিটিতে আসছে না ‘পুষ্পা ২’। ছবি মুক্তির ৫৬ দিন না হলে কোনোভাবেই এই ওটিটিতে আনা যাবে না।
থানা হাজতে আল্লু অর্জুনের এক রাত কাটানোর পর থেকে তরতর করে বাড়তে শুরু করে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার আয়। বিশেষ করে ভারতে।
সারা বিশ্বের আয় হিসাবে আগেই হাজার কোটি ছাড়িয়েছে দক্ষিণী এই সিনেমা। শুধুমাত্র হিন্দি ভাষায় ছবির আয় পাঁচশ কোটি ছাড়িয়ে গেছে।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে