
পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে গুরুতর আহত শিশুটির অবস্থার অবনতি হয়েছে। আট বছরের শিশুটিকে নেওয়া হয়েছে ভেন্টিলেশনে। মিনিমাল অক্সিজেন ও প্রেশার সাপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হায়দরাবাদে ‘পুষ্পা ২’ এর প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। এ সময় ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী রেবতী এবং গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের ছেলে শ্রী তেজা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার হাসপাতালে আহত শিশুটিকে দেখতে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি ভি আনন্দ। তাঁর সঙ্গে ছিলেন তেলিঙ্গানা সরকারের স্বাস্থ্যসচিব ডা. ক্রিস্টিনা।
কমিশনার জানান, শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকেরা। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।
এ দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রী তেজা এখনো ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন। তার স্নায়বিক সমস্যার কোনো উন্নতি হয়নি। তবে জ্বর অনেকটাই কমেছে। বাকি প্যারামিটারও স্থিতিশীল।
ঘটনার জেরে গত গত শুক্রবার দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান অভিনেতা।
পরদিন শনিবার সকাল থেকে জেল থেকে ছাড়া পান তিনি। ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেন আল্লু। তিনি জানান, শ্রী তেজার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। ৯ বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করেন দক্ষিণী সুপারস্টার।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৫ ঘণ্টা আগে