
গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এক ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে। সাইফ আলি খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সাইফ আলি খানকে চারবার ছুরিকাঘাত করা হয়। হামলার সময় বাড়ির তিনজন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে ।
সাইফ আলি খানের ঘনিষ্ঠ সূত্র এক বিবৃতিতে বলেছে, চুরির উদ্দেশ্যে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা করা হয়। হাসপাতালে সাইফের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। বুধবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ বাড়িতে ঢোকার সময় সাইফের ওপর হামলা হয়। কারিনা ও বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন তাঁরা।
পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্ক শুরু করেন। গোলমাল থামাতে গেলে আচমকা সাইফের ওপর চড়াও হন ওই ব্যক্তি। অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। হাসপাতালে আনার সময় পিঠে ধারালো কিছু গেঁথে ছিল।
অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি ‘দেবারা পার্ট ১’ ছবিতে অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যরা। এটি তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
২০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২১ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে