
অ্যান হ্যাথাওয়ে অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ মুক্তি পাবে আগামী ১ মে। সিনেমাটির লন্ডন প্রিমিয়ার ছিল ২২ এপ্রিল। সেখানে এক অনন্য ঘটনার সাক্ষী হলেন উপস্থিত সবাই। রেড কার্পেটে অ্যান হ্যাথাওয়ে যখন ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন ও ছবি তুলছিলেন; তখন এক ভক্ত তাঁকে পরম শ্রদ্ধার সঙ্গে একটি পবিত্র কোরআন উপহার দেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক ভক্ত রেড কার্পেটে হ্যাথাওয়ের কাছে এসে তাঁর হাতে পবিত্র কোরআন তুলে দেন। ওই ভক্তকে বলতে শোনা যায়, ‘আমি আপনার জন্য এই কোরআন এনেছি। আমি সেই ভিডিওটি দেখেছি, যেখানে আপনি ‘‘ইনশা আল্লাহ’’ বলেছেন।’
অ্যান হ্যাথাওয়ে ভক্তের এই উপহার সাদরে গ্রহণ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। উপহারটি নেওয়ার সময় অত্যন্ত বিনয়ী ও হাসিখুশি ছিলেন অভিনেত্রী।

অ্যান হ্যাথাওয়ের কাছে এই উপহার এমন সময় এল, যখন ইনশা আল্লাহ বলার কারণে আলোচিত হচ্ছেন তিনি। সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চল্লিশোর্ধ্ব জীবন নিয়ে কথা বলছিলেন এই অস্কারজয়ী তারকা। দীর্ঘ ও সুস্থ জীবন কামনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন কাটাতে চাই ইনশা আল্লাহ। আমি সেটাই আশা করি।’
ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয় এবং অনেক মুসলিম ভক্তের মনে জায়গা করে নেয়। সেই ভালো লাগা থেকেই লন্ডন প্রিমিয়ারে অ্যান হ্যাথাওয়েকে পবিত্র কোরআন উপহার দিয়েছেন ওই ভক্ত।
অ্যান হ্যাথাওয়ের এই আন্তরিক আচরণ এবং উপহার গ্রহণ করার বিষয়টি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। অনেক নেটিজেন মনে করছেন, একজন বিশ্বখ্যাত তারকার এমন উদার মনোভাব বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাইকেল। একই দিন থেকে বাংলাদেশের হলেও দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন মাইকেলের ২৬টি শো রাখা হয়েছে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসেও রয়েছে প্রতিদিন একাধিক শো।
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা এবং ইমন চৌধুরী ও তাঁর গানের দল ‘বেঙ্গল সিম্ফনি’। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি কনসার্ট।
১৭ ঘণ্টা আগে
গত বছর ফ্রান্সের ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী-বটেশ্বর’। এরপর টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
১৭ ঘণ্টা আগে
নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এ যুক্ত হলেন অভিনেতা আফজাল হোসেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
১৭ ঘণ্টা আগে