গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সে সময় গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন তিনি। দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এবার সেই গুঞ্জন উসকে দিলেন শাকিব খান নিজেই। জানালেন, নতুন একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে হানিয়ার সঙ্গে।
হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন সানসিল্ক বাংলাদেশের নিমন্ত্রণে। অংশ নিয়েছিলেন ব্র্যান্ডটির বেশ কিছু অনুষ্ঠানে। এক অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান, নাকি শাকিব খান—কে আপনার বেশি পছন্দ?’ হানিয়া বেছে নেন শাকিব খানকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রায় দুই মাস পর সেই গুঞ্জনে ঘি ঢাললেন শাকিব নিজেই।
সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যান শাকিব খান। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের। তাঁকে দেখেই শাকিব বলেন, ‘তোমার কিছু ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়ার সঙ্গে।’ পাশ থেকে একজন জানতে চান, ‘উনি (হানিয়া) কি আপনার সঙ্গে সিনেমা করছেন?’ জবাবে শাকিব বলেন, ‘হ্যাঁ, একটা সিনেমার কথা হচ্ছে।’ গতকাল এই ভিডিও প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিবভক্তরা। তবে কোন সিনেমায় অভিনয় করবেন শাকিব-হানিয়া, কে পরিচালনা করবেন—বিস্তারিত জানা যায়নি এখনো।
শোবিজে হানিয়া আমিরের পথচলা শুরু ২০১৬ সালে, ‘জনান’ সিনেমায়। সিনেমায় জনপ্রিয়তার সূত্র ধরে টিভি সিরিয়ালে নাম লেখান হানিয়া। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালগুলো তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। হানিয়া অভিনীত ‘না মালুম আফরাদ ২’, ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কিছু সিনেমাও আলোচিত হয়েছে। এ বছর হানিয়ার অভিষেক হয়েছে ভারতীয় সিনেমায়। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে, শাকিব খান এখন ব্যস্ত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। নির্মাতা জানিয়েছেন, এই সিনেমায় দেখা যাবে তিনজন নায়িকাকে। দেশের দুই নায়িকার সঙ্গে থাকবেন দেশের বাইরের এক অভিনেত্রী। তবে এখনো ঘোষণা করা হয়নি কোনো নায়িকার নাম। আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে প্রিন্স।

লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
৫ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের আদ্যোপান্ত এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগতের গল্প নিয়ে একটি হাই-প্রোফাইল লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি...
৬ ঘণ্টা আগে
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে লুবাবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।
৭ ঘণ্টা আগে
দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবার জুটি হন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটির খাইরুল ও নিপা চরিত্রে তাঁদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এবার এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে ‘চেনা অচেনা’ নামের মিনি সিরিজ।
১৯ ঘণ্টা আগে