ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই! আম্বানির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, আরব আমিরাতের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ—এভাবে চলছে বিচ্ছেদের গুঞ্জন। মাঝেমধ্যে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে।
এত এত গুঞ্জনের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান–এন–স্যান্ড হোটেলে একটি বিয়ের সংবর্ধনায় ঐশ্বরিয়া–অভিষেককে একই ফ্রেমে দেখা গেল! সাধারণত জনসমক্ষে কম দেখা দেওয়া এই দম্পতি ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাইয়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।
চলচ্চিত্র প্রযোজক অনু রঞ্জন সামাজিক মাধ্যমে তাঁদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এতটা ভালোবাসা আর উষ্ণতা!’
ঐশ্বরিয়া এবং অভিষেক হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। চলচ্চিত্র প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, এই দম্পতি অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। অভিনেত্রী আয়েশা জুলকাও অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন।
গ্রুপ ছবিগুলোতে ঐশ্বরিয়াকে ঐতিহ্যবাহী কালো পোশাকে অসাধারণ দেখাচ্ছে। আর অভিষেক পরেছিলেন ক্লাসিক স্যুট। ক্রিকেটার শচীন টেন্ডুলকারও এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন।
১৭ বছরের বেশি সময় একসঙ্গে পার করেছেন এই দম্পতি। তাঁদের একমাত্র সন্তান আরাধ্য।

সম্প্রতি, অভিষেক তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার চালিয়ে যেতে পারার জন্য আরাধ্যাকে সামলানোর দায়িত্ব নেওয়ায় ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ্য হিন্দুকে তিনি বলেন, ‘আমার বাড়িতে, আমি ভাগ্যবান যে, আমি বাইরে গিয়ে সিনেমায় কাজ করতে পারি। কিন্তু আমি জানি ঐশ্বরিয়া আরাধ্যর সঙ্গে বাড়িতে থাকে এবং আমি তার প্রতি এ জন্য অসীম কৃতজ্ঞ। তবে বাচ্চারা এটা ওইভাবে দেখে না। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, বরং প্রথম ব্যক্তি হিসেবে দেখে।’

চলচ্চিত্র ক্যারিয়ারে ঐশ্বরিয়াকে সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট ২–এ দেখা গিয়েছিল। আর অভিষেক সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ চলচ্চিত্রে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৬ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১৯ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৯ ঘণ্টা আগে