
এবার হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের মেয়ে সুরি ক্রুজ বাবার পদবি ত্যাগ করেছেন। ২০ বছর বয়সী সুরি এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স। এর মধ্য দিয়ে টম ক্রুজও হলিউডের সেইসব তারকা বাবাদের তালিকায় যুক্ত হলেন, যাদের সঙ্গে সন্তানদের সম্পর্ক বিচ্ছিন্ন বা জটিল।
টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র সন্তান সুরি। ২০১২ সালে ক্রুজ ও হোমসের বিচ্ছেদের সময় সুরির বয়স ছিল মাত্র ছয় বছর। বিচ্ছেদের পর হোমস মেয়ের পূর্ণ হেফাজতের দায়িত্ব পান। সে সময় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সুরিকে টম ক্রুজের ধর্মীয় বিশ্বাস ‘সায়েন্টোলজির’ প্রভাব থেকে দূরে রাখতেই হোমস পূর্ণ হেফাজতের আবেদন করেছিলেন।
বর্তমানে সুরি যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পেজ সিক্সের হাতে আসা ভোটার নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, তিনি এখন ‘সুরি নোয়েল’ নাম ব্যবহার করছেন। ‘নোয়েল’ হলো তাঁর মা কেটি হোমসের মধ্য নাম। তবে আনুষ্ঠানিকভাবে কোথায় এবং কবে নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে, তা নিশ্চিত নয়। পেনসিলভানিয়ায় এই ধরনের কোনো আবেদন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিউইয়র্কে নাম পরিবর্তনের আবেদন করা হয়ে থাকতে পারে, যেখানে এ ধরনের নথি সাধারণত গোপন রাখা হয়।
সম্প্রতি টিএমজেড জানিয়েছে, সুরি এডিনবার্গ ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে তাঁর সহপাঠীদের সঙ্গে ‘মিডসামার!’ নাটকের একটি প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছেন। অর্থাৎ, তিনি বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে অভিনয় জগতের কাছাকাছি থাকলেও নিজের পরিচয়ে এগিয়ে যেতে চাইছেন।
সুরির সঙ্গে টম ক্রুজের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্ন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। একইভাবে হলিউডের আরও কয়েকজন তারকা বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক নিয়ে বিতর্ক রয়েছে। ব্র্যাড পিটের সন্তানদেরও কয়েকজন তাঁর পদবি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর রয়েছে। অন্যদিকে ডেভিড বেকহ্যামের ছেলে ব্রুকলিনের সঙ্গেও পরিবারের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সম্প্রতি নানা আলোচনা হয়েছে।
সুরির পদবি পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও, তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে অনেকেই স্বাভাবিক অধিকার হিসেবে দেখছেন। কারণ, কোনো সন্তানের জীবনে বাবা অনুপস্থিত থাকলে তাঁর পদবি বহন করা বাধ্যতামূলক হওয়া উচিত কি না—এই প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২ ঘণ্টা আগে