রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
জানা গেছে, গুলশানের চামেলি সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে বাঁধনকে। তবে এ সিনেমায় বাঁধনের যুক্ত হওয়া নিয়ে এখনই কথা বলতে রাজি নন নির্মাতা ও অভিনেত্রী। নির্মাতা জানালেন, ১ আগস্ট অনুষ্ঠিত হবে সিনেমার মহরত। সে সময় আনুষ্ঠানিকভাবে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম।
অভিনেত্রী বাঁধনের সঙ্গে যোগাযোগ করলে তিনি অস্বীকার না করলেও এখনই এ নিয়ে কথা বলতে রাজি নন। জানালেন আনুষ্ঠানিক ঘোষণার পর জানাবেন বিস্তারিত।
গুলশানের চামেলি সিনেমার গল্প একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আগামী বছর কোনো এক ঈদে গুলশানের চামেলি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
আজমেরী হক বাঁধনকে সবশেষ দেখা গেছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘মাস্টার’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন কম্পিটিশনে সেরা নির্বাচিত হয় রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার। এদিকে এ বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
২১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
২১ ঘণ্টা আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
২১ ঘণ্টা আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে